somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফালতু কথা ৯

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার কোন লজ্জা নাই।
....................................।
তসলিমা নাসরিনের সাথে আমার পরিচয়, যখন আমি ক্লাস নাইনে পড়ি। সরাসরি কখনো তার সাথে
আমার দেখা হয়নি। পরিচয় হয়েছে তার লেখা লজ্জা বই এর মাধ্যমে। পরে তার লেখা অামার
মেয়ে বেলা, সোধ, আত্মজীবনীসহ এমন কোন বই নেই যে, আমি পড়িনি। প্রথম যখন তার
লেখা "অামার মেয়ে বেলা" পড়ি, আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। এত চমৎকার লেখা,
ভাষা জ্ঞান, প্রতিবাদী সুর সবই আমাকে মুগ্ধ করেছিলো, যার ফলে গো-গ্রাসে সকল
বই সংগ্রহ ও পড়ে ফেলা। সে সময় থেকেই তার প্রতি প্রচন্ড ভালবাসাও অনুভব
করতাম নিজের মধ্যে। "তুমি ভালো থেকো দেশ আমি ভালো নেই" বইটি পড়ার পরে নিজের
মধ্যে ব্যাথার পরিমানটা আরো বেড়ে গিয়েছিলো। সে সময় মনে মনে চিন্তা করেছিলাম তার
সাথে কোন দিন যদি দেখা হয় তাহলে বলবো আমি লজ্জিত যে, আমি পুরুষ। পুরুষ
শাষিত সমাজে নারীরা যে কি অবহেলা,গঞ্জনা আর শোষনের মধ্য দিয়ে যাচ্ছে তা
আপনার লেখনী না পড়লে জানতে পারতাম না। সেই সমাজের পুরুষ হিসেবে আমি লজ্জিত।

আর সুজোগ থাকলে চেষ্টা করবো তাকে দেশে ফিরিয় আনার। মানবতার খাতিরেই আমার
নিকট মনে হয়েছে যে, একজন মানুষ অন্যায় করতেই পারে। সে জন্য দেশে আইন আছে, আদালত আছে, সেখানেই তার বিচার হতে পারতো। তবুও সে তার মাতৃভুমিতে থাকতে পারতো। তার পরিবার, দেশবাসির সাথে যোগাযোগ করতে পারতো। আইনী পদক্ষেপের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমান করার সুযোগটা অন্তত পেতো। পরিবার, গ্রাম, দেশের মানুষ তার পৈতৃক সম্পদ সব কিছু এমন কি দেশ ছেড়ে আজ তাকে ঘুরতে হচ্ছে দেশে দেশে। তাকে দেশ থেকে বিতাড়িত করা এটা অমানবিক। তার সাতে যোগাযোগ করার মানষে ঢাকায় অবস্থতি বেশ কযেকজন প্রকাশেকের সাথেও যোগাযোগের চেষ্টা করেছিলাম।

কিন্তু ইদানিং কালে দেখছি আমার সে আগ্রহতে প্রবলভাবে ভাটা পড়ছে। গত বিশ্ব ভালোবাসা দিবসে গন-জাগরন মঞ্চের একজন প্রথম সারির কর্মী, সাম্মি হক একটি আহবান করেছিলো, বিশ্ব ভালোবাসা দিবসে মনের মানুষকে প্রকাশ্যে চুমু খাওয়ার। সেই আহবানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জম্ন দিয়ে ছিলো। এ আলোচনায় তসলিমা নাসরিনও দেখলাম মাত্রা জোগালেন। তিনি লিখেছিলেন, "এখন তো সময় প্রকাশ্যে সেক্স করার।" তার এ স্ট্যাটাস পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ভাবছি। আসলেই কি তাই? প্রকাশ্যে সেক্স করাটা কি মানুষের দ্বারা সম্ভব? এটা মানুষ এবং মানবিকতার সাথে যায় কি না? পশু-পাখি অন্যান্য ইতর প্রানীরা প্রকাশ্যে সেক্স করে। কিন্তু আমরাও যদি তাই করি তাহলে অামাদের আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? কিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে অামরা সভ্য হয়েছি? তারপর থেকে তার লেখিনি নিয়ে ভবিছি। লজ্জা বইখানিতে তিনি মুসলমি উগ্রবাদী কর্তৃক হিন্দুদের ঘর বাড়ি লুট, মন্দির হামলা, হিন্দু মেযেকে নির্যাতন ইত্যাদি বিষয়ে তিনি লজ্জা পেযেছেন। কিন্তু বইয়ের শেষ দৃশ্যে হিন্দু যুবক কর্তৃক প্রতিশোধ স্পৃহা হেতু মুসলিম পতিতাকে বাসায় এনে তাকে রেপ করা আর মনে মনে এই সান্তনা নেওায়া যে আমিও মুসলিমদের রেপ করলাম। এ ঘটনায় তিনি মোটেও লজ্জা পাননি। যেমন প্রকাশ্যে সেক্স করাতেও তিনি লজ্জা পান না বা পেতে চান না। তার মানে হলো লজ্জার মাথা তিনি অনেক আগেই খেয়ে ফেলেছেন, তিনার কোন লজ্জা নাই। নাম কামানো ও শিরোনামে আসার জন্যই মাঝে মাঝে তিনি লজ্জা পান।

তার অনেক লেখার এখনো আমি ঘোরতর সমর্থক। কিন্তু এ বিষয়টি প্রমান করে যে তিনি মানুষিক বিকার গ্রস্থ। হয়তো দীর্ঘ সংগ্রাম, নানা বঞ্চনা, স্বামী সংসার না থাকা, কোথাও আশ্রয় না পাওয়া, পুরুষ দ্বারা প্রতারিত হওয়া, ভবঘুরের মতো দেশে দেশে ঘুরে বেড়ানো, বয়স বেড়ে যাওয়া, সব মলিয়ে তিনি মানুষিক ভাবে হতাশায় ভুগছেন। আর সেই থেকেই মানুষিক ভারসাম্য হারিযে ফেলেছেন। সরকারের উচিত তাকে দেশে এনে মানষিক হাসপাতালে চিকিৎসা করানো। নইলে বিদেশে বসে তিনি এমন আবোল তাবোল কথা বলতেই থাকবেন এবং আমাদের প্রিয় মাতৃভুমীকে আরো লজ্জায় ফেলবেন।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×