somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিন্দুর চিঠি

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিন্দুর চিঠি

"সেবার যখন এলে,
ভেবেছিনু আমার জন্যই বুঝি।
কতকাল পরে তোমায় দেখা হলো!
মনেপড়ে তোমার?
যখন শহরে কলেজ পড়তে,
বাড়ি ফেরার পথে মায়ের কাছে এসে বলতে,
চাচি একটু মিঠাই দাও,
অনেক পথ হেঁটে এসেছি।
আমি ভাবতাম ওসব তোমার বাহানা।
তখনকি আর আমি মিঠাই বানাতে পারতাম?
তবে সেবার বানিয়ে রেখেছিলাম
কতো রঙের মিঠাই,
তুমি আসবে শুনে।
তুমি যাবার খুবতো বেশিদিন পরে না,
ইউরোপ থেকে বেড়াতে এলে।
ঐ একবারই বুঝি এসেছিলে,
একেবারে সাদা মেমকে বউ করে।
খোলা ভ্যানের মাঝে বসিয়ে
গ্রামের রাস্তায় হৈ-হৈ করতে করতে।
পাশের বাড়ির ডেমুর মুখে শুনলাম
উনি নাকি ভ্যানে পা ঝুলিয়ে বসতে পারেন না।
বুঝলেতো? ওসব ঢং!
ঐ করেই তোমার মাথায় চড়েছে।
তোমাদের ভ্যান যখন
আমাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল,
এববার জানালা দিয়ে তাকিয়েছিলাম।
তারপরেই নিজের চোখ দুটিকে উপড়ে ফেলতে ইচেছ করলো।

গ্রামের সবাই বলে
আমার নাকি রঙ পাকা,
আশে-পাশে আমার রঙের তৃতীয়টা নাই।
শুধু পেচির দাদি আছে নাকি দুই রঙে।
আসলে আমিতো ডোবার পানি খাই,
আর তোমার উনিতো চেরি, বেরি, স্টোবেরির জুস।
কিছুদিন পর দেখো,
গাজিপুরে ওরকম সাদা মানুষ পাওয়া যাবে।
শুনেছি ওখানে নাকি চেরি, বেরি স্টোবেরির আবাদ হচ্ছে।
চপল কাকুর টিভিতে সোদিন দেখলাম,
মোটা কাঁচা-পাকা রঙের লোকটা সেটাই বলছিলো।

তোমার জন্য বানানো মিঠাইগুলো,
আমি কাউকে খেতে দেইনি, হাড়িতে পঁচেছে।
এখনো প্রায়ই মিঠাই করে রেখে দেই,
তুমি আসবে ভেবে।
দশ ক্লাসে বাবা মারা যাবার পর
স্কুলের ইতি টেনেছিলাম।
তোমার জন্য অনেক মায়া হতো।
পরীক্ষায় কম নাম্বার পেয়ে,
তোমার যখন মন খারাপ হতো।
কী করবো বলো?
বাবাকেতো খুশি করতে হতো।
মাও এখন আমায় ছেড়ে চলে গেছে,
একা থাকি, তোমায় আজকাল
অনেক বেশি মনে পড়ে।
মা চেষ্টা করেছিলেন
যেন সংসার করি।
কিন্তু যে সংসারে তুমি থাকবেনা,
সেটা কী করে আমার জন্য সংসার হবে বল?
হার্টের ডাক্তার বলেছেন, বড় ব্যারাম বাঁধিয়ে ফেলেছি,
সবকিছুতে অনিয়ম করে।
তুমি ছাড়া পৃতিবীতে নিয়মের শরবত আর গিলতে ইচ্ছে করে না।
ডেমুর কাছে চিঠিটা দিয়ে রাখলাম।
যদি কখনো বেড়াতে আসো,
একটু না হয় জানলে কতটা ভালোবাসতাম।"
এটা রিন্দুর লেখা শেষ চিঠি।

আর তার পরের গল্প, নাজিমের লেখা।
ডেমুর কল্যাণে একুশ বছর পরে ফিরে এলাম রিন্দুর কাছে।
চেরি, বেরি, স্টোবেরি খাওয়া সাদা মেম
ছয় বাচ্চা আমার কাঁধে রেখে চম্পট দিয়েছেন।
রিন্দু আর আমি ভালোই আছি রিন্দুর সংসারে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২০ সকাল ৮:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×