প্রায় সময় অনেক মানুষের কাছেই উচ্চ শিক্ষায় শিক্ষিত মায়েদের নিয়ে যারা নিজেদের সম্ভাব্য ক্যারিয়ারকে নিজেদের সন্তানের বা সংসারের জন্য উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা বা তাচ্ছিল্য প্রকাশ করতে দেখি। আমি জানি যে সত্যিই অনেককেই তাদের ক্যারিয়ার এর স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে আর এতে যে গভীর কষ্ট আছে তাও আমি মানছি , কিন্তু একজন সন্তানের দৃষ্টিকোণ থেকে কি কখনও আমরা ভেবে দেখি যে তাকে কি ধরনের বিসর্জন দিতে বাধ্য করা হচ্ছে তার মায়ের ক্যারিয়ার এর জন্য ? অস্বীকার করার উপায় নেই যে বহু বছরের কষ্টে অর্জিত শিক্ষার মর্যাদা দিতে বা সংসারের আর্থিক ভারসাম্য বজায় রাখতে মেয়েদেরও ক্যারিয়ার তৈরি করা এখন কি পরিমান অনস্বীকার্য হয়ে গেছে। আমার শুধু ওই খানটাতেই আপত্তি হয় যখন হোম মেকিং এর মত এত গুরুত্বপূর্ণ একটা কাজে স্বেচ্ছায় অংশগ্রহণকারীদের নিয়ে অনেকেই গভীর সমবেদনার ভাষায় তাচ্ছিল্য প্রকাশ করেন তখন। যখন আমি ছোট ছিলাম তখন আমার পুরো দুনিয়াটা আমার মাকে ঘিরেই ছিল , আজও যে খুব একটা বদলেছে তাও নয়। অথচ আমার প্রিয় ফ্রেন্ড যার মা চাকুরীজীবী ছিল সবকাজ একা একা করতে পারে বলে গর্ব করার সময়ও তার কণ্ঠের গভীর হতাশা কখনও ঢাকতে পারতনা। আমার জন্য করা আমার মায়ের প্রতিদিনের ছোটখাট কাজগুলো ছিল ওর অসংখ্য প্রশ্ন আর গভীর বিস্ময়ের এক কারন যেহেতু ও ওর মায়ের কাছ থেকে কোনদিনও এসব পাবার আশা করতে পারতোনা ।স্কুলের বাহিরে অপেক্ষারত মাদের আড্ডা নিয়ে যারা হাসি ঠাট্টা করে তাদের কি সামান্যতম ধারনা আছে যে শুধুমাত্র স্কুল শেষে হাসিমুখে ছুটে আশা সন্তানের জন্য তারা কি পরিমান ঝামেলার মধ্যেও বসে অপেক্ষার প্রহর গুনছে হাসিমুখে । এসব মহিলারা তাদের আড্ডাতে হিন্দি সিরিয়াল , গয়না বা তুচ্ছ সব জিনিষের আলাপ করে বলে যারা নাক সিটকায় তাদের কাছে আমার জানতে ইচ্ছা করে যে ছেলেদের আড্ডাতে গুরুগম্ভীর রাজনীতি বা খেলাধুলার তথ্য আদান প্রদান করে দেশের এমন কি উন্নতি সাধিত হয়ে যাছে...।। সবসময় এসব আড্ডাতে কেবল পরচর্চা হয় বলে যে ধারনা সবার মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে তাই বা কতটুকু সত্যি ? ভাল কিছুই কি শেখা হচ্ছেনা ?
ক্যারিয়ার VS হোমমেকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।