হস্তে তাঁরা আছেন ধরে ন্যায় বিচারের দণ্ড
ঘাটতি মাথায় আয়োডিনের গলায় গলগণ্ড!
ট্রাইবুনালের ফ্রাইয়ের সাথে অণ্ডকোষের পাস্তা
কসাই কাদের খাচ্ছে বসে সকাল বেলার নাস্তা
আদালতের আদার কুচি সঙ্গে কলার মণ্ড!
হাকিম নড়ে হুকুম নড়ে কাঁপতে থাকেন 'পতি'
আমরা কি আর বুঝতে পারি তাঁদের মতি গতি!
ন্যায় বিচারের ঝাণ্ডা উড়ায় গণ্ডা কয়েক ষণ্ড।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



