somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফারিহা হোসেন প্রভা
আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন স্বশিক্ষিত নেত্রী হওয়া।

প্রকৃতির প্রেমে (২য় পর্ব)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্ঝর- কয়দিন একটু পানি দিয়েই গাছটি বড় হওয়া শুরু করেছে। একটু যত্ন নিলেতো আমার বাসার বারান্দায় গোলাপের বাগান হয়ে যাবে। হ্যা লাল গোলাপের বাগান।
নির্ঝর একটু মজা মজা করতে করতেই চিন্তায় পরে গিয়েছিলো। ঠিক এভাবে যত্ন নিতো সে প্রতিদিন গাছটির। ক্লাস শেষে একটি মাটির টব কিনে,সেই টবে গাছটি লাগালো। বাহ দেখতে খুব সুন্দর লাগছিলো।
-আচ্ছা বারান্দার এক পাশে একটি গোলাপ গাছ,দেখতে কতই না সুন্দর লাগতো যদি এখানে দুইটি গোলাপের গাছ থাকতো। এক কাজ করবো তাহলে,কাল ক্লাস শেষে আরেকটি গোলাপের চারা আনবো কিনে।
নির্ঝর তাই করলো এবং সেই গাছটিরও খুব যত্ন নেওয়া শুরু করেছে। যত্নতো তাকে নিতেই হবে। তার ভালোবাসা বলে কথা। বারান্দার দুইপাশে দুইটি গোলাপ গাছ দেখতে অনেক সুন্দর লাগছে। এখন নির্ঝরের মাথায় আরেকটি জিনিস আসলো। তা হলো,আরো কয়টা গাছ কিনে নেওয়া। গোলাপ গাছের পাশাপাশি এখন আরো নানান ফুলের গাছ কিনলো এবং কয়েকটি পাতাবাহার গাছও। পুরো বারান্দা ভরে গেলো গাছে। এখন অর্ধেকের বেশি কয়টি গাছ নিয়ে রেখে দিলো ছাদে। হরেক রকম ফুলের বাহারের সৌন্দর্যে টুইটুম্বর করছিলো ছাদের সেই বাগানটি। পাতাবাহার গাছের পাতাগুলো যেন বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার ছাতার মত। এ যেন এক না বলা ভালোলাগা,না বলা ভালোবাসা।
প্রতিদিন ঘুম থেকে উঠেই নির্ঝরের দিন শুরু হয় তার ভালোবাসাগুলোর সাথে। ক্লাস থেকে ফিরে বাসায় এসেই প্রথমে তার ভালোবাসাগুলোর সাথে দেখা করে। এখন এর কোথায় এত সময় হ্যা মেয়েদের পিছে ব্যয় করার! পুরো ছাদ এখন বাগানে পরিণত হয়েছে। নির্ঝর খুশি,নির্ঝরের পরিবারও খুশি।
অবশেষে ৬মাস পূর্ণ হলো। সুবর্ণা এসেছে নির্ঝরের সাথে দেখা করতে। নির্ঝর বলল,
-সুবর্ণা তুমি এসেছো,এই দেখো এইটা ডালিয়া ফুলের গাছ,এটা বেলী,এটা চন্দ্রমল্লিকা.........
এভাবে দেখাতে দেখাতে সুবর্ণার দেওয়া সেই গোলাপ গাছটিও চলে আসলো সামনে। নির্ঝর তখন চুপ,
-এটা! এটা হলো আমার ভালোবাসা। সুবর্ণা এই দেখো এটা সেই গোলাপ গাছ যেটা আমায় তুমি গিফট করেছিলে। এখন এর এটা চারা গাছ নেই কিন্তু,এখন আমার ভালোবাসাটা মাশাআল্লাহ্‌ অনেক বড় হয়ে গিয়েছে। (খুব খুশিতে)
সুবর্ণা নির্ঝরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে,এটাই হলো আসল ভালোবাসা।
নির্ঝর- একদিন তুমি আমায় গোলাপের একটি চারা গাছ দিয়ে বলেছিলে যত্ন নিতে এটার ঠিক আমার ভালোবাসার মত। আমি নিয়েছি কিন্তু এখন তার বিনিময়ে আমি তোমার কাছে আগে যা চেয়েছিলাম তা আর চাইনা। তোমাকে আমি গিফট দিতে চাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমায় শিখিয়েছো দুনিয়াতে আসল ভালোবাসা কি। এতদিন অনেক সময় অপচয় করেছি ফাউ কাজে। এখন বুঝতে পেরেছি,এবার থেকে ঠিক কাজে ঠিকমত সময় ব্যয় করবো।
সুবর্ণা শুধু একটি মুচকি হাসি দিয়ে চলে গেলো।

এটাই হলো সত্যিকারের ভালোবাসা। হ্যা প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা। এরকম হাজারো নির্ঝর যেন প্রকৃতির প্রেমে পরে হাজার বছর বাচিয়ে রাখে তাদের ভালোবাসা।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×