somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফারিহা হোসেন প্রভা
আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন স্বশিক্ষিত নেত্রী হওয়া।

একটি ছোট্ট যুদ্ধে জয়ী হওয়ার একটি ছোট্ট গল্প

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি লালমনিরহাটের, তাসলিমা আফরোজ এর দুঃখ ভরা জীবনে অর্জন করে নেওয়া সবচেয়ে দামি জিনিসের গল্প বলব,
এইচ.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়ার পর ছাত্রছাত্রীদের অবস্থা কেমন হয়? অবশ্যই আনন্দের মাঝে তখন সবার মনে চিন্তা কাজ করে কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কিন্তু তাসলিমার এই চিন্তা করার অধিকার টাও ছিলো না, হ্যা শুধুমাত্র তার পরিবেশ ও পরিস্থিতির কারণে।
তাসলিমার বড় চিন্তা ছিলো, সে কীভাবে ঢাকা ভার্সিটিতে এসে পরীক্ষা দিবে। যখন পরীক্ষা দেওয়ার পর জানতে পারলো সে চান্স পেয়েছে, তখন তার চিন্তা আবারও শুরু হলো। ভাইভাই পরীক্ষা দিতে পারবে কি? লালমনিরহাট থেকে ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে, কিন্তু ভাড়া যোগার করবে কীভাবে? স্বপ্ন ছিলো তার, ঢাকা ভার্সিটিতে পড়ার। প্রতিদিন রাতে ঘুমাবার আগে তাকে অনেকবার চিন্তা করতে হয়েছে, আদৌ কি পড়তে পারবে?
দু’জন স্টুডেন্ট গোল্ডেন এ+ পেয়েছে, একজন বড়লোক ঘরের সন্তান এবং আরেকজন গরীব ঘরের সন্তান। একজনের পড়ার টেবিলে মা এসে দুধের গ্লাস এনে দিতো। আরেকজন কে তার পড়ার টেবিলে বসে চিন্তা করতে হতো পরদিন সকালে সে কি খাবে, কি খেয়ে সে কলেজে যাবে, স্কুলে যাবে।
তাসলিমা তার এক আত্মীয়ের বাড়িতে দেখেছে ঢাকায়, বাচ্চার মা তার পিছে সারাদিন খাবারের বাটি নিয়ে দৌড়াতে থাকছে। বাচ্চা খেতে চাচ্ছে না, তবুও তার উপর জোড় করা হচ্ছে। দামি দামি খাবার এনে দিচ্ছে বাবা-মা তাদের সন্তানের জন্য।
লালমনিরহাটে তাপমাত্রা সব সময় কম থাকে, শীতের সময় সেখানে ৫/৬ ডিগ্রীর নিচে তাপমাত্রা থাকে। দরিদ্র মা তাঁর বাচ্চাকে ঠিকমত খাওয়াতে পারেনা। ৮/৯ মাসের বাচ্চাকে তার মা, ঠান্ডা পান্তা ভাত শুধু লবণ দিয়ে খাইয়ে দেয়। ছোট ছোট বাচ্চাদের শীতের সময় ঠান্ডা পান্তা ভাত লবণ ও মরিচ দিয়ে খেয়ে থাকতে হয়।
একটি বাচ্চা সে খাবে না, তাকে জোড় করে খাওয়ানো হচ্ছে। অপরদিকে আরেকটি বাচ্চা যে ক্ষুধার্ত, সে খাবার পাচ্ছে না প্রয়োজনমত। এই যে বৈষম্য এটা কীভাবে মূল্যায়ন করবেন জনগণ? একজন খাবার খাবে না, আরেকজন খাবারের অভাবে ভুগছে। কেও কি এই জিনিসটি চিন্তা করেছিলো যে এই প্রতিকূল পরিবেশ থেকে তাসলিমা এত দূর কীভাবে আসতে পেরেছে?

“দুখ মিয়া নজরুল হয়ে ছিলেন সত্যি স্যার, রফিজ উদ্দিন দারোগার সাহায্যে।
কিন্তু স্যার, দুখ মিয়া কখন পুষ্পমাল্য পেয়েছেন জানেন?
যখন সে নির্বাক হয়ে গেছেন।
তাঁর যখন পুষ্পমাল্য পেলে ভালো লাগতো, তাঁর অনুভূতি তিনি জানাতে পারতো
তখন আমরা তাঁকে কারাগারে রেখেছি, তাঁকে কারাবাস দিয়েছি।
যখন আমরা তাঁকে পুষ্পমাল্য দিয়েছি তখন তিনি আর কিছু বলতে পারেন নি।
আমরা কাজী নজরুল ইসলামের মতো হতে চাই,
কিন্তু দুখ মিয়ার মত কষ্ট আমরা পেতে চাইনা স্যার।
পুষ্পমাল্য আমরা নির্বাক হয়ে পেতে চাইনা।
আপনারা, আমাদের পুষ্পমাল্যটা আমাদের যে সময়ে পাওয়া উচিৎ যদি সে সময়ে দিয়ে দেন,
তাহলে আমরা আমাদের অনুভূতি জানাতে পারবো।
এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবো।“

জি কথাগুলো তাসলিমার….

বাংলাদেশের একটি সনামধন্য ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ তাসলিমাকে আর্থিকভাবে সাহায্য করেছে, তাকে তার যোগ্য প্লাটফর্মে দাঁড় করিয়েছে। একটা ডানা কাটা পাখিকে আকাশে উড়ার স্বপ্ন দেখিয়েছে।
তাসলিমা সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদের উল্লেখ করে বলেছে, “আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের মত মানুষদের সমাজে বাঁচতে চলতে সাহায্য করুন। আপনাদের বাচ্চাদের দামি দামি খেলনা না কিনে দিয়ে যদি একটু আমাদের দিকে তাকাতেন। দামি দামি খেলনা কেনার টাকা দিয়ে আমাদের এক দিনের পেট পুরো খাবার খাওয়া হয়। দয়া করে একটিবার চিন্তা করুন। দিনের পর দিন আমরা খাবারের চিন্তা করে ফ্রেশ মাইন্ডে পড়াশুনা করতে পারি না। আর আমার প্রতিবেশী এক বান্ধবী চিন্তা করে কোনো রকম একটা রেজাল্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার। কিন্তু তখন আমি চিন্তা করতাম কীভাবে পড়াশুনা করব, কীভাবে ভালো রেজাল্ট করব।“

আচ্ছা আমরা কি পারি না সমাজের গরীব দুঃখী অসহায় মানুষদের কথা একটু ভাবতে?
তাদের জন্য ভালো কিছু কি করতে পারি না?
সমাজে অনেক ধনী ও বিত্তশালী ব্যক্তিগণ আছেন, যাদের ধন-সম্পদের কোনো কমতি নেই। তাদের অর্থ আছে বলেই তারা চায় আরো অর্থ বানাতে। আর যাদের নেই, তারা চিন্তা করে কোনোরকম জীবন-যাপন করে শুধু তিনবেলা খাবার যোগার করা।
দরিদ্র জনগণেরা শুধু একটু শান্তিতে বাঁচতে চায়। যখন তাদের মৌলিক অধিকারগুলো তারা আদায় করে নিতে চায়, তখনতো আপনারাই তাদের বাধাগ্রস্থ করেন। তাহলে আপনারাই বলুন কি করে কীভাবে তারা তাদের অধিকারগুলো আদায় করে নিবে?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
৬১টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×