হৃদয় বিষয়ক পদাবলী
১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
আমার যদি নাইবা থাকে কিছু,
তবে নিলা কেন পিছু ?
তোমার যদি থাকে একটা মন,
তবে ভালোবাসতে আর কী প্রয়োজন ?
২.
কিছু কি আর থেমে থাকে ?
যেমন থামেনা সৃষ্টি।
পেরেছ কী থামাতে তুমি -
আজ দুপুরের বৃষ্টি ?
৩.
যেদিন আমি বলব বিদায়
শুণ্যের হাটে তোমায়,
সেদিন তুমি খুঁজবে শুধু
জীবন ঘাটে আমায়।
৪.
আমি যদি তুমি হতাম,
তুমি হতে আমি
রাত গভীরে বুঝতে তুমি
আমার পাগলামী।
৫.
মাথা আমার কবিতায় ভরা,
হবে তুমি দিশেহারা।
৬.
নিষেধের ঘরে
ভালোবাসা, ভালোবাসি।
বিবেকের ঘরে
রেফারির বাঁশি।
৭.
শব্দগুলো যেমন তেমন,
ছন্দ এলোমেলো।
এত অন্ধকারের মাঝে -
যেন তুমি আলো।
৮.
খোলা ফোনে,
খোলা মনে,
খোলা হয়না সব।
খুলেই যদি দিলাম সব-ই,
খোয়া যাবে সব।
৯.
তুমি আসবে বলে -
সকালগুলো আসে না।
তুমি আসবে বলে -
রাতগুলো কাটে না।
১০.
এমন দুপুরে তুমি নাই,
তুমি ওই মেঘের ভেলায়।
এমন বর্ষায় তুমি নাই,
আমার দু’বুক ফেটে যায়।
১১.
দুই দেহেতে এক হৃদয়,
দুই জীবনের কষ্ট।
দুই মনেতে এক স্বপন,
দুই জীবন নষ্ট।
১২.
শুধু বন্ধু বলেই -
সব ভুল ভুল নয়,
সব ব্যথা ব্যথা নয়,
সব কথা কথা নয়,
কিছু তার ফুল হয়ে ফুটে রয়।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন