somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৃহবধূর ডায়েরি

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম "পাতার পোশাক''

গৃহবধূর ডায়েরি { জয় গোস্বামীর এই কবিতাটি আবৃত্তি করেছিলাম ১৯৯৮-৯৯ সালে দল ছুট কবিতার কংকাল আবৃত্তিনুষ্ঠানে (এর আগে ৯৭-৯৮ এর মাঝামাঝি সময় পর্যন্ত স্বরকল্পন নামে একটি আবৃত্তি সংগঠনে কাজ করতাম আমি), সেই থেকে শুরু। আবৃত্তিনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কামরুল হাসান মঞ্জু। আমরা এক দল ছেলে মেয়ে তার পাশে দাড়িয়েছিলাম কবিতার জয়ধ্বনি করার জন্য। একটা দলও ছিল আমাদের, পাঠশালা। সে থেকেই জয়ের কবিতার প্রতি এক অমোঘ আকর্ষণ আমার। কেন এত ভাল লাগা, আবেশ জড়িয়ে থাকে এই কবির প্রতিটি লেখার সঙ্গে আমার তা জানা নেই। শুধু জানি, জয় গোস্বামীর কবিতা আমার কাছে পবিত্র কোন গ্রন্থের মতো। প্রতিটি কবিতায় নতুন এক ছন্দ, নতুন এক গল্প। কিভাবে যেন আমার হৃদয়ের সব কথা নিংড়ে বেরিয়ে আসে। হ্যা, আমি কবিতা ভালবাসি, কবিতাই আমার প্রথম এবং জীবনের শেষদিন পর্যন্ত লালন করা প্রেম। ধন্যবাদ জয় গোস্বামীকে অমন করে হৃদয়টা জয় করবার জন্য}

আমার সবচেয়ে ভয় হয় ঐ পাগলদের জন্যে
ঐ রাস্তার পাগলদের জন্যে ঐ চটপরাদের জন্যে
ঐ জটপড়া চুলদাড়ি কিংবা ন্যাড়ামাথাদের জন্যে
আমার সবচেয়ে ভয় হয় ওরা প্রত্যেক মুহূর্তে কত কত দূরে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে
ওদের কি বাপ-মা নেই ভাইবোন নেই
কোন মেয়ে কি ওদের ভালোবাসল না
ওরা কাকে চড় মেরে কার হাত ছাড়িয়ে কোন শিকল তোলা ঘরের জানলা টপকে একদিন দিগ্বিদিকে পালিয়ে যায়
যেভাবে উল্কা যায় আকাশে এক ঝলকমাত্র দেখা দেবার পর কিন্তু তারপরেও তো পড়তেই থাকে পড়তেই থাকে কালো আকাশের মধ্যে দিয়ে অদৃশ্য তেমনি ওরা কোন পানদোকানের নীচে কোন বটতলায় কোন পার্কের বেঞ্চিতে নিঝুমপুর কোন প্ল্যাটফর্মে এক ঝলক দেখা দিয়েও আসলে তো পালাতেই থাকে, পালাতেই... আমার সবচেয়ে ভয় হয় আমার ঘরের মানুষটাও যখন বলে এবার পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যাবো,
একদিন যদি সত্যিসত্যিই বেরিয়ে যায় মাথাগরম লোকটা
যদি কোন একটা পাগলের মধ্যে ঢুকে পড়ে
রাগের মাথায় যদি ওর বদলে ওর পোশাক আর শরীর পরে সেই পাগলটা বাড়ি এসে বলে ভাত দাও, বলে চান করবো তোমার সঙ্গে বলে ঘুম পাড়াও আমাকে তার শরীর চেনা কিন্তু নি: শ্বাস অপরিচিত, তাকানো অপরের ধক ধক অচেনা কোন বুনোর যদি ঐসময় ঐ অত ভালোলাগার মধ্যেও আমার হঠাৎ মনে হয়, এ কে? এ কে? যদি বুকের ওপর থেকে চুল খামচে মাথা উঠিয়ে বলতে হয় তুমি কে? তুমি কে? কিংবা যদি ভালো লাগতে লাগতে ভুলেই যাই এ অন্য কেউ তখন আমার লোকটা কোথায় শীতের মধ্যে ঘুরে বেড়াবে কোন প্ল্যাটফর্মে কোন বটগাছতলায় কোন বন্ধ দোকানের নীচে কিংবা কোন অভাগিনীর ঝুপড়ির মুখে এসে খসে পড়বে আর পড়তেই থাকবে পড়তে কালো আকাশের মধ্যে দিয়ে যেমন উল্কা যায় সারা শরীর ভরা ঘুম নিয়ে তার কিছুই তো জানতে পারব না আমি এই ভয়ে এই সবচেয়ে ভয়ে ঘামে ভিজে গিয়ে ঘুম ভেঙে মাঝরাত্তিরে আমি উঠে বসি বিছানায় .... '
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×