কিংবদন্তী রাজপুরুষের মত,
আশ্চর্য্য মেঘদলের ছায়া সম্বলিত পদ্মদীঘি জল
জলের জলসায় নিবিড় নিমন্ত্রণ
তুমি আসবে কি ?
শিশিরের অবিরাম ধারাপাতে
মেঘবতী সুখের সুত্র ধরে নেমে পড়ে,
অত:পর জল ও তার মারণ বিষ
মধুপুর ছেড়ে মৃত্যুপুর ।
জল হাসলো,
মেঘবতী ভালবাসা দিয়ে ভালবাসা চাইলো
জল হাসলো,
গভীর ক্ষতে বাকরুদ্ধ উচ্চারন তার নাম গোঙ্গানী
জল হাসলো;
কুর্নিশ পূর্বক ক্ষমা
জল হাসলো ।
মেঘবতী আরো জলে নামলো
জল কেবলই হাসে,
আরো গভীরে, জলের নিমন্ত্রণী ঝলক ।
এখন আর বোঝা যাচ্ছে না
জল হাসছে না ভালবাসছে ?
অথচ আশ্চর্য্য মেঘদল সম্বলিত পদ্মদীঘির জল চুঁইয়ে
মেঘবতীর লাশ ভেসে উঠেছে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

