রূমালীকে-
মেঘেরা ডাকে,
চল সাত আসমান; উত্তর পুরুষের সীমানা অতিক্রমে ছুয়েঁ দিও হিমালয়ের চুড়া
ব্লাক ফরেষ্টের শৃঙ্গ বেয়ে; নেমে যেও কৃষ্ণ সাগরে।
না হয়, আগত সন্ধ্যার রাগ রক্তিম
আকাশে আকাশে বুনে দিও;
আজন্ম স্বপ্নবীজ ।
রূমালীকে-
জলকন্যা ডাকে
চল পাতাল পুরী; নৈশব্দের নৈরথে সাঁতার দিও জলজ গুহায় গুহায় ।
একটু না হয় ছুঁয়ে দিও সদাহাস্য পেলব গুচ্ছ;
দেখে এসো, আগ্নেয়গিরিগুলো কেমন নিশ্চিন্তে
ঘুমিয়ে আছে প্রশান্তের বুকে;
মাধুর্য্যের উপযোগে ভেসে বেড়িও স্বর্গীয় জলময় রূপরেখায়
যখন যেমন ইচ্ছে ।
রূমালী-
মেঘ চায়না; জল ছোঁয়না;
বিষবৃক্ষলতা আর চোরকাটাঁর মূর্ত তল্লাটে
সে ছোঁবে; উদাসী পথিকের মন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




