somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ = জাতির পিতার স্রষ্টানুসন্ধান

১৭ ই জুলাই, ২০০৬ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ইয়াহূদী, নাসারা এবং মুসলিম
যারাই রয়েছ ঐশী বাণীর ধারক
সকলের জাতির পিতা ইব্রাহীম (আঃ)
আকাশে-ভূমিতে স্বীকৃত এক মহান পুরুষ।

নমরূদের শাসিত প্রভূত্ব-যুলুমের অঞ্চলে
আযরের মত পিতৃস্নেহ বিবর্জিত পিতার ঔরসে
এক অন্ধকার প্রাচীন লোকালয়ে তিনি আসেন
শুরু করেন পথ চলা ভূমিষ্ঠ থেকে কৈশর হয়ে যৌবনে।

আমাদের স্রষ্টা দিয়েছেন শ্রেষ্ঠত্বের নিদর্শন জ্ঞান-বিবেক
প্রতিটি মানুষই শৈশব ছাড়তে না ছাড়তেই ভাবে-
কে বানালো তার এই সুন্দর শরীর, এই সুন্দর ধরা
কে বুনে বীজ থেকে গাছের শরীর, সবুজ মুকুলে রঙ
বাতাসের শরীর বেয়ে মেঘেদের নির্যাস, রৌদ্র-জোৎস্না
মানব জীবনের বৈচিত্রময় পরিবর্তন, প্রজন্মের সংস্করণ;
কেউ কি আছেন অন্তরালে এসবের, অন্তর্কাঠি নাড়ক?

চিন্তিত ইব্রাহীম অস্থির হয়ে খুঁজে ফেরেন, কোথায় তিনি
ক্লান্ত-শ্রান্ত ভাবুকের দিন বয়ে যায়, নিভে যায় বিকেলের আলো
খোঁজেন প্রান্তরে-বনান্তরে, ভূমির সীমানা ছেড়ে মহাশূন্যাচারে
সহসা জ্যোতির স্ফূরণে পুলকিত হয় মন, বুঝি পেয়ে গেছি তাঁকে
গগনের নোলক; ঐ সাঁজের তারকা মৃদু আলো নিয়ে হাসে
সান্ধ্য বাতাসে ভর করে চলে রাতের প্রথম প্রহর, নামে গভীরতা
মুছে যায় ছবি নোলকের তারা রাতের চিত্রপটে, বিস্মিত হতাশায়।

দ্বিতীয় পক্ষের অলস হাসিটি পুর্ব দিগন্তে হাসে
'হয়তো পেয়েছি তোমায়'; এ যে তারকার চেয়েও অতি উজ্জ্বল
হাসিতে-ভাবিতে অপার্থিব সুখে পেরুলেন কালো রাত; সোবহে সাদিক
ম্লান হয়ে যায় ধার করা আলো, কেঁপে উঠেন ইব্রাহীম!
তুমিও কি নও সেই মহাপ্রভূ যাকে খুঁজে ফেরে তৃষিত এ মন? সিক্ত বদন
ঘুরে-ফিরে আলোর উৎসই খোঁজেন; তিনি নিশ্চয় আলোতেই বিরাজমান।

ওকি! মহা আলোকের গোলাক জাগে অন্ধকারের বুকে
ভুবনকে করে আলোকিত, করে জাগরিত মহাকাল, মানবেরে
সচিৎকারে লাফিয়ে উঠেন ভাবি পিতা- "এই তো আমার 'রব'
এ যে সবার চেয়েই বড়" আনন্দিত সারাদিনে তিনি প্রাপ্তিতে অবিচল
চলে চিরন্তনী নিয়মের সূর্য; প্রভাতে, সকালে, দুপুরে, বিকেলে এবং
বিদায়ের অস্তাচলে; হায়! হায়! রবে কাঁদিছেন পিতা একান্ত আপনাতে-
তুমিও অস্তমিত! যার আছে নিঃশেষ, যে মিশে যায় অন্ধকারে,
যার মাঝে রয়েছে অসম্পূর্ণতার আবরণ, যে মানে অন্যের নিয়ম
সে কি করে হয় আমার স্রষ্টা, হবে সমস্ত ভুবনের প্রতিপালক? অসম্ভব!

দেখালেন তাকে সরল সে পথ, যে পথে রয়েছেন মহান প্রতিপালক;
আমাদেরই সকলের স্রষ্টা যিনি আল্লাহ্ রাব্বুল 'আলামীন, অনন্ত-অসীম।

ডেকে বলেন ইব্রাহীম ঃ হে পিতঃ! হে আমার সমপ্রদায় শোন!
একনিষ্ঠভাবে আমি ফেরালাম মুখ যিনি আমার সত্য প্রভূ-প্রতিপালক
যিনি সৃজিলেন মহাকাশগুলো আর যমীনের বহুলতা; (কি নিপুণ সৃজন!)
আমি নই আর কখনো তাদের সাথে, যারা তাঁর সত্তায় করে অংশীস্থাপন।

17-18.07.2006
মদীনা, সৌদি আরব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×