somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ আদরিণী

২৮ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


{{{ আজ 29 জুলাই; আমাদের আদরিণীর জন্মদিন; শুভ হোক তোর জীবনের প্রতিটি দিনই, সাফল্যের হোক তোর অনন্তের পাথেয় সংগ্রহ এবং অনাগত অনন্ত জীবন- ভাইয়ার দো'আ আর শুভকামনা তোর সর্বক্ষণের সাথী। }}}


তখনো জীবনকে জীবন হিসেবে বুঝিনি
বৃষ্টিদিন, দূরের পথ, ফিরে আসা এবং সুসংবাদ
স্বভাবতঃই আমি ভাইপ্রিয় একজন
কিন্তু তোর আগমন সংবাদ দিলেন যে শ্রদ্ধেয়া
তাকে অবচেতন মনের অদ্ভুত হাসিটি উপহার দিলাম
জানতে চাইলাম- 'সত্যি!!!!'
সেই থেকে তুই আমার একমাত্র আদরিণী।

শায়িত দিনগুলোতে মিটিমিটি তারার চাউনি
বসতে পারার বিকেলে ধুলি-মাটির মাখামাখি
তোর পায়ে পায়ে চলার শুরু আর পাক্নামো
সবই তো আমার হাতে, কোলে, পিঠে আর বুকে।
অসুখের ভারে যেদিন ঝিমিয়ে পড়েছিলি সেদিন
হারানোর ভয়ে ভীতিময় রাত আমাকে কাঁপায় এখনো
ব্যায়ামের ভোরে পারতাম না তোকে ফাঁকি দিতে
কি যে আনন্দ পেতাম যখন তুই সবাকে দেখাতি
ভাইয়ার ব্যায়ামের কারুকাজে সবাইকে হাসাতি,
প্রতিদিনের বিকেলগুলো হতো তোর আর আমার
লুকোচুরি খেলা, 'আমি ভাইয়ার সাথে ঘুরতে যাবো'
পায়ে পায়ে চলার দিনগুলো স'বে তো শেষ করলি
কোথায় নিয়ে যাবো, একটু পরেই যে কান্না জুড়ে দিবি
বন্ধুরা বাসায় এলে তোর ভয়ে থাকতো জড়োসড়ো
কি বলে যে করে দিবি তার আক্কেল গুড়ুম...।

বিদায়ের দিনে তুই ছিলি আধঘুমে বিভোর তাই
দূরত্ব ব্যাথা বুঝিস্নি সে রাতে, তারপর উড়োজাহাজ
আর তার আওয়াজগুলো তোকে কাঁদাতো প্রতিদিন
আজো কাঁদায়, কাঁদে এ প্রাণও লুকিয়ে-নিরবে।

কোন এক বাদল দিনের শান্ত দুপুরে তুই এসেছিলি
কতগুলো আষাঢ়ে দিন আর শ্রাবন্তী বিকেল পেরুলি
আমি হৃদয়ের মিনতি আকণ্ঠ ভরে দু'হাত তুলেছি
যিনি তোকে পাঠালেন নিরানন্দ-গৃহে আনন্দ করে-
'তুই বেঁচে থাক, সুন্দর ও সফল বেঁচে থাকায় এবং
অর্জন কর পৃথিবী চষে, অনন্তের পাথেয়- আদরিণী।'

28.07.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


ছবিঃ সে আমার ছোট বোন,,, বড় আদরের ছোট বোন...
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৭ সকাল ৯:০৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×