ঘনঘটা রক্ত বর্ষায় কাঁপছে সবুজ প্রান্তর
ওরে তোরা স'বে নূহের নৌকা ধর!
এই মৌসুমে খুঁজিস্নে কেউ চুড়া, ঢিবি, কন্দর
তোরা স'বে নূহের নৌকা ধর!
বর্ষায় বানে ভরাডুবি করে চলে গেছে কত কাল
ডুবেছে জাহাজ, উঠেছে আওয়াজ, ধরেনিকো কেউ হাল,
পানি বন্দীর আহাজারি শুনে আকাশ হয়েছে ভারী
কাশ্মীর আর কসোভো'র তীরে আওয়াজ শুনছি তার'ই।
বুলেট-বোমার শিলা বৃষ্টিতে ভেঙ্গে গেছে চূড়া-বন
হাড়ের কাণ্ডে, চূড়ার খুলিতে বাতাসের শনশন,
শুনি রোনাজারি ক্ষুদিত মায়ের দীর্ঘশ্বাস হতে
দুধের অভাবে দুধের শিশুরে ভাসায়েছে লাল স্রোতে!
তবু ভেসে চলে ঘনবন ফেলে যেখানে লোহিত ধারা
যেখানে রয়েছে মুক্ত পক্ষ(?); বন্দী শিকল-কারা!
সেখানে তো আজ মুসলিম নেই, রয়েছে যা তাবেদার
স্বার্থের লোভে ফেল্বে কি করে হন্তারও আব্দার,
জিহাদের সাথী? ভোরের স্বপ্ন... ফরমান করে জারি
আমার যমীনে মৌলবাদী? সে তো মুশকিল ভারী।
12.07.1999
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
কবিতাটি শেষ করতে পারলাম না সেদিন, আজো আর করলাম না; একটি শব্দ পরিবর্তন করেছি শুধু। বর্তমান রক্তাক্ত সময়ের দেয়ালে এভাবেই ঝুলিয়ে দিলাম।।।
ভুল বুঝার নিরসনকল্পে ঃ 'নূহের নৌকা' এখানে আমাদের প্রভু আল্লাহ্র নিদর্শন হিসেবে ব্যবহৃত, যাকে আরবীতে বলে 'আয়াত'; যার আরেকটি অর্থ তাঁর বাণী। যা তিনি তাঁর অন্যান্য নবী-রাসূলগণের মত শেষ রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকেও দান করেছেন আমাদেরই জন্য। যা 'আল-কুরআন' নামে আমরা সবাই চিনি। কবিতায় ব্যবহৃত শব্দের ইঙ্গিত সেদিকেই।
ছবির জন্য [link|http://www.thestandard.com.hk/newsimage/20060713/leb.jpg| K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



