somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''জীবনে প্রথম কোন বন্ধুকে লেখা চিঠি

০১ লা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আগষ্ট 1994, ঢাকা।

লাইসেন্স বিহীন জীবনের প্রতিটি মুহূর্তকে টেনে হিঁচড়ে নিয়ে চলছে 'সময়' নামক এক পাগলা ঘোড়া। জন্ম থেকে এযাবৎ সেই পাগলা ঘোড়ার পেছনেই ছুটে চলেছি অসীম সীমান্তে; ওপারে পেঁৗছলেই জানতে পারবো চির শান্তি কিংবা অনন্ত বেদনার ইতিহাস! তবে সময় নামক পাগলা ঘোড়ার লাগাম ধরতে, মানে খানিক থামানোর ব্যর্থ প্রয়াসে কেউ কোনদিন সফল হয়নি; আর হওয়ার ইচ্ছা পোষণও বিরাট নিবর্ুদ্ধিতা।

জীবনের এই দুর্গম সীমান্ত পথে দেখা হয় গুরুজন, বন্ধু, শত্রুকত, কখনো বা প্রেম। খুঁজে পাই আপন গুহায়, দুর্গম পাহাড়ী ঝর্ণাবহ নদীর কিনারে, পাহাড়ী ঢালু ঘেসো পথে, আধুনিক কোলাহলে, কলেজ ক্যাম্পাসে, একাডেমীর সঙ্গীতানুষ্ঠানে, পার্কের সি্নগ্ধ ছায়ায় কিংবা গতিশীল রেলের সম্মুখের সীটে।

প্রিয়,
মানজুর, সেই রাত বারোটা একত্রিশ মিনিটে আপনাকে বিদায় করে বলা কথাটাকেই মেনে নিতে হলো; মানে- 'বাকী পথটা আমাকে বড় নিঃসঙ্গতায় কাটাতে হবে', তা-ই মেনে নিলাম। ওহ্, শুভেচ্ছা কিন্তু এখনো জানানো হয়নি। শুভেচ্ছা রইল। জানিনা আমার এ অনেকটা উঁচু মানের নয়, এলোমেলো চিঠি আপনার সুচতুর চোখ কোন দৃষ্টিতে দেখবে, হৃদয় কিভাবে মেনে নেবে। তবে এটুকু জানি- উৎসুক মত পরবর্তী জানার ব্যাকুলতায় ইতি টানতে কৃপণতা করবে না। সেদিনকার সেই উক্তি মতই আমি যথাসময়ে ঢাকায় এসে পেঁৗছেছি। মন চাইলে থাকতে, কিন্তু দিল না; কে জানেন? সে এক পাষণ্ড- সময়! বড় নিষ্ঠুর এ সময়। প্রিয়জনদের খানিক আদর করতে কিংবা পেতে চাইলে সে শুধুই ব্যস্ততার কলিংবেল টেপে। ছুটে আসতে হয় রণক্ষেত্রে, জীবনযুদ্ধে। তাইতো সেদিন আপনাকে আর কিছুক্ষণ অপেক্ষমান রাখতে পারিনি; মন চাইলেও। কথা দিয়েও চিঠিখানা সঠিক সময়ে পেঁৗছাতে পারিনি।

যাক, আর বিরক্ত করতে ইচ্ছুক নই। আপনার সহস্তে লিখিত চিঠি পেলে বুঝতে পারবো আমার এ গদ্য লেখার মূল্যায়ন এবং ক্ষনিক দেখায় ও বন্ধুত্বে আমার প্রতি আপনার আকর্ষণতার গভীরতা। তবে যাই হোক, সে যাবৎ আপনার চিঠি না পাওয়া পর্যন্ত অটল দাঁড়কাক হয়েই থাকবো; শরীরগত নয় মনোগত দিক থেকে।

আপনার গুরুজনদিগের প্রতি আমার সবিনয়-সশ্রদ্ধ সালাম করবেন এবং ছোটদের অফুরন্ত স্নেহ-ভালবাসার অদৃশ্য মাল্য তুলে দেবেন। আজ তাহলে এখানেই থামলাম; সময়ের ডাকে সাড়া না দিয়ে পারছি না।
ইতি-
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×