somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের দোলাচল...

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রায় ৬ মাস পর তোমার সাথে দেখা, কথা। অথচ আমরা প্রতিদিন একই ছাদের নিচে, একই ঘরে প্রতিদিন ক্লাস করেছি। মাঝে মাঝে হয়ত একই সারিতে বসেছিও। কিন্তু সেই আগের মত আর বসা হয় নি। তোমার হাত ধরে, তোমার চুলের গন্ধ নিয়ে, দু'জনের খুনসুটি করে, আর ক্লাস করা হয় নি, হবেও না।

মাঝে মাঝে ইচ্ছা হয় দৌড়ে তোমার কাছে গিয়ে বলতে, যে, তোমাকে অনেক ভালবাসি। অনেক মনে পড়ে তোমাকে,সব সময়। তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার শাসন, খুব মনে পড়ে।

গত কয়েকদিন তোমার কাছে আসার সুযোগ পেয়েছি আবার। আবার আগের মত হতে ইচ্ছা করে, কিন্তু তুমি যে ক্ষতি আমার করেছ, সেই ক্ষতির কথা মনে হলে তোমাকে আমার সহ্য হয় না। যে অপবাদ তুমি আমাকে দিয়েছ, তা আমি কখনই ভুলব না।

তুমি আমাকে পথে বসিয়ে গেছো। এক কথায় ভিখারী করে দিয়েছ আমাকে। যেখান থেকে উঠতে আমার সারা জীবন লেগে যাবে।

গতকাল যখন তোমার কাছে বসে কাজ করছিলাম, তোমার গায়ের সেই সোদা গন্ধ আমাকে পাগল করে দিয়েছিল, তোমার চুলের ভেজা গন্ধ আমাকে মাতাল করে ফেলেছিল। তখন খুব ইচ্ছা করছিল, তোমার কাঁধে মাথা রাখতে, কিন্তু পারি নি। কেনো পারি নি জানো, কারণ তোমার কাঁধে আমার জন্য কাঁটা রাখা ছিল। যে কাঁটা আমাকে গত আড়াই বছর ধরে শুধু কষ্টই দিয়েছে। আমার মাথাকে, আমার হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে।

তারপর যখন তোমার সাথে হাটছিলাম, তখন তোমার হাত ধরতে ইচ্ছা করছিল, কিন্তু ধরতে পারি নি। কারণ, তোমার ঐ হাত ধরাটায় ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমার হাতটায় ছিল, আমার মরণকুপ। আমার জন্য ফাঁসির কাষ্ঠ। আগে যদি জানতাম, তোমার হাতেই আমার সব কিছু নিংড়ে তুমি বের করে নিবে, নিয়ে নিজের কাছে রেখে দেবে, তাহলে কখনই ঐ হাত আমি ধরতাম না।

যতবারই আমি তোমার নিষ্পাপ মুখের তাকায়, ততবারই আমি নিজেকে হারিয়ে ফেলতে চায়। কিন্তু যখনই আমার হাত তোমার দিকে বাড়াতে চাই, তখনই এক বিভিষীকাময় তোমাকে দেখতে পায়। তখন আমি আমার মৃত্যু দেখতে পায়। দেখি কিভাবে তুমি আমাকে তিলে তিলে শেষ করেছ, কিভাবে আমার ভিতর থেকে নির্যাস বের করেছ। কিভাবে আমাকে অধঃপতিত করেছ।

পাশে বসে এইভাবেই নাগিব(রুপক) ,তার বান্ধবিকে কথাগুলো বলছিল। আর আমি বাজপড়ার শব্দে দিশেহারার মত হয়ে কথাগুলো শুনছিলাম। ছেলেটা বলে কী??? এইভাবেও সম্ভব। কিভাবে পারল ছেলেটা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×