আমার বাড়ীর হলদে-ধূসর উঠোনে
মমতার ছায়া ডানা মেলে প্রতিদিন,
নিদাগ স্নেহের সান্ধ্য পিদিম আলোয়
মধুর আমার ঐতিহ্য অটুট বাঁধনে।
কে তুমি হানিছ আঘাত, আনিছ ভাঙ্গনের
উচ্ছাস; স্রোতস্বীনী খর পশ্চিম দুনিয়ার?
দাদা হতে এসেছেন বাবা; প্রজন্ম গতিপথে
বাবা থেকে আমি এসে কেন খেতে পারবো না এক পাতে?
এই আমি কাল হয়ে যাব বাবা মাণিক্য-রতনের
পেয়েছি যে ভালবাসা তার সবটুকু
দিয়েছি তাদেরে হৃদয়ের তালা খুলে
দাদা হয়ে যদি তার কিছু ফিরে চাই
দেবে কি তখন?
এই অণুক্ষণ; প্রোত্থিত বেদন
ধীরে ধীরে ক্ষয়ে যায় মায়ের আঁচলের দেশীয় বাঁধন;
প্রাচ্যের যৌথ-পরিবার!
যা কিছু কল্যাণকর জগতের যে কোণেই পড়ে
দু'হাতে কুড়াও হৃদয়ে, বদনে, কর্মে
সমূহ অকল্যাণেরে দূর কর ঝেঁটিয়ে সময়ের সন্তান
এখানে শত্রু এসেছে হেসে; সিঁদেল ঢুকেছে মর্মে!
পৃথিবীর মায়া আর অনন্তের ছায়ায় আমাদের দিনাতিপাত
ভালবাসার দূর্গ গড়েছি এ ভুবনের রণভূমে; স্বজনে সাজানো পরিবার।
করো না আঘাত কেউ ভেতরে-বাইরে থেকে হৃদয়ের মাঝখানে
ঐ দেখ পিতা আদমের হাসি- আপন পরিবারের মিলনে।
27.08.2006
রাবওয়া, রিয়াদ, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.earthchangestv.com/breaking/January2001/mdf144454.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



