দুপুরে খেয়ে দেয়ে বাসা থেকে বের হলাম
উদ্দেশ্য মোড়ের দোকান
খাবার পর একটি সিগারেট না হলেই নয়..
গেট পেরিয়ে রাস্তায় নেমেই দেখি
সামনের বাসার ভ্রদ্রলোক রিক্সা থেকে নামছেন
মধ্য বয়সী রিক্সাওয়ালাটা গামছা দিয়ে ঘাম মুচছে..
আর ভাড়ার জন্য হাত বাড়াচ্ছে..
ভদ্রলোক ভাড়া দিয়ে সামনে এগুতেই..
রিক্সাওয়ালার পেছন থেকে ডাক
সাহেব...সাহেব
ভদ্রলোক ফিরে এলেন...
রিক্সাওয়ালার সাথে তর্ক...
তারপর ঠাস্ করে রিক্সাওয়ারার গালে চড়
হন হন করে চলে গেলেন ভদ্রলোক
নির্বাক রিক্সাওয়ালা হাত টা সামনের দিকে বাড়ানো
রাস্তায় একটি ৫টাকার কয়েন ঘুরতে ঘুরতে থেমে গেলো
রিক্সাওয়ালার দুচোখ থেকে বেদনা ঝরে পড়ছে...
আমিও দাড়িয়ে আছি ঘটনার একমাত্র দর্শক হয়ে...
এই দৃশ্যটি আমি কিছুতেই ভুলতে পারছিনা
ভুলতে পারছিনা রিক্সাওয়ালার অশ্রুসিক্ত দু'টি চোখ..
কিসের বেদনা বিদ্ধ হয়ে নির্বাক হয়ে ছিলো..?
একটি চড়ের? নায্য পাওনা থেকে বঞ্চিত হবার? নাকি অন্য কিছু.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


