যদি তুমি ফিরে না তাকাতে
তাহলে, আমারও আর দেখা হতোনা তোমাকে
সেই প্রথম দেখা....প্রথম ভালোলাগা
সেই সে শুরু..
তারপর ঘোরাঘুরি ভালোবাসার অলিগলি
কতো চোখ ফাঁকি দিয়ে
একটি বারের জন্য তোমকে দেখতে যাওয়া...
তোমার প্রতিক্ষায়
কাটিয়ে দেওয়া ঘন্টার পর ঘন্টা...
ভালোবাসার নকশি কাঁথায় এঁকেছি আমরা
অনেক ছবি....
মান-অভিমান, ভুল বোঝাবুঝি, বিরহ-বিচ্ছেদ
কতোনা নানান রঙে আঁকা সেই সব ছবি...
এখন শুধু উল্টে পাল্টে দেখা...
সময়ের ব্যবধানে তুমিও আজ দুরে
যদিও মনের অঙ্গিনায় আছো আজো একই রকম..
প্রধম দিনের সেই ফিরে তাকানো....যদি না তাকাতে..
তাহলে হয়তো জানা হতোনা কতোকিছু..
জীবন থেকে হারিয়েছি শুধু সময়....আর তো কিছু হারাইনি!
মন? সেতা হারাবারই জিনিষ...
তবু তোমার সেই ফিরে তাকানো..........
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


