somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টিপাতের পরের অংশ

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কি দেখছো এমন করে?
-দেখছি না খুঁজছি।
-কি খুঁজছো?
-তোমার দু চোখের আড়ালে লুকিয়ে থাকা নদীটিকে,
যার উত্তাল স্রোতের প্রবাহে আমি প্রতিনিয়ত ভেসে আসি তোমার দিকে।
-কি বাজে বকছ! আমার চোখে নদী আসবে কোথা থেকে?
-চুপ চুপ কোন কথা নয়, ঐ শোন তোমার কণ্ঠ যন্ত্র থেকে ভেসে আসছে সেতারের সুর।
-আরে ধুর, কি বলছ এসব পাগলের প্রলাপ!

-সত্যি করে বলতো কি দেখছ এমন করে?
-দেখছি নয় খুঁজছি।
-কি খুঁজছো তাই তো জানতে চাচ্ছি?
-রহস্যের সমাধান।
-কি রহস্য, আমার ভেতর এমন কি রহস্য আছে যে তোমার সমাধান করতে হবে?
-যে ঘরে আপন মনে রহস্য বসত করে সে কি করে পাবে রহস্যের ঘ্রাণ?
তোমার প্রতিটি নিশ্বাস, ঐ ভ্রুর নাচন, পাপড়ির ছন্দ এসবইতো রহস্যের আধার। এ রহস্যের সমাধান করতে এসে র্শালক হোমস পর্যন্ত হাড়ে পানি পাবেনা। তোমার দৃষ্টি কেন তীর হয়ে এ হৃদয়ে বিঁধে সে রহস্যের সমাধান জানা আছে তোমার?
-সবই তোমার মনের ভুল, আমি কখনোই এমন নই।

-তুমি কেবলই প্রশ্ন এড়িয়ে যাচ্ছ, কি দেখছিলে এমন করে তা বলো।
-একটি পৃথিবী দেখছিলাম, মায়াময় একটি পৃথিবী,
যে পৃথিবীকে সহজেই একটি শান্তির নীড় বানানো যায়
অথবা চাইলেই তাকে ধ্বংস করে দেওয়া যায়।

-আসল কথা বলো, আমার দিকে এমন তৃষ্ণার্ত কাকের মতো তাকিয়ে থেকে কিসের পিপাসা মেটাচ্ছিলে?
-পিপাসা!! এই পিপাসাকি কখনো মেটানো যায়?
বিশ্বের সমস্ত পানি পান করলেও ভূগর্ভের পানিতে টান পরলেও
এই চোখের পিপাসা, মনের পিপাসা মিটবে না।
-তাহলে কি দেখছিলে?
-আমি দেখছিলাম একটি স্বপ্নের আবাস্থল, যে স্বপ্নটি পৃথিবী থেকেও বড়
তা কেমন করে ঠাঁই করে নিল তোমার ঐ ছোট্ট বুকের ভেতর,
কেমন করে সে ধীরে ধীরে মায়ার মালা পড়াচ্ছে তোমাতে আর আমাতে।

-আচ্ছা বলতো বিশ্বে আশ্চর্য জনক জিনিস কয়টা?
-৭টা, এটাতো সবাই জানে
-ভুল, হবে ৮টা।
-৮টা কিভাবে?
-হুম ৮টা, আর ৮নম্বরটা হলে তুমি।
-আমি!! আবার শুরু করেছ পাগলামি!
-আসলে সত্যিকার অর্থে শুধু তুমি নও, তোমরা সবাই মানে নারী জাতি।
-কি করেছে নারী জাতি?
-কি করেনি বলো, এই আমি বসে আছি তোমার পাশে।
হাতে হাত, চোখে চোখ, কণ্ঠের সাথে কণ্ঠের ধ্বনি এক হয়ে
মিশে যাচ্ছে বাতাসে কিন্তু তোমার কতটুকু আমি চিনতে পেরেছি?
আমার হাতের ছাপে তোমার হাতের ছাপ কতটুকু রাখছে প্রভাব,
তা জানো না তুমি না জানি আমি
শুধু জানি তুমি চাইলে ১টি পৃথিবী ভাগ যেতে পারে ৯টি ভিন্ন গ্রহে
আবার ৯টি গ্রহ এক হয়ে সৃষ্টি করতে পারে ১টি পৃথিবীতে।
এর বাহিরে পথচলায়
কেবলই শুধু কয়টা আশ্চর্যবোধক চিন্হ দিয়ে শেষ করতে হয় এর বাকি অধ্যায়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×