somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের নেতারাই বিশ্বের সেরা!

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের নেতাদের মতো দেশ প্রেমিক নেতা বিশ্বে বিরল। আমাদের রাজনৈতিক নেতারা এই দেশটিকে যেভাবে ভালোবাসেন বিশ্বের আর কোথাও এমন ভালোবাসার নজির নেই।

গতকাল দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী তার দেশে ফেরি দুর্ঘটনায় ১৮৭ জনের মৃত্যুর দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন। এ এক আহাম্মকি কারবার, নিমকহারামি কারবার। একজন প্রধানমন্ত্রী হয়ে দেশের এমন বিপদের দিনে পদত্যাগ করে দেশটিকে আরো বিপদের দিকে ধাবিত করেছেন। যদি তিনি সত্যিই নিজের দেশকে ভালোবাসতেন তাহলে তিনি কখনোই দেশের এই বিপদের মুহুর্ত্বে এভাবে পালিয়ে যেতেন না। তিনি একবারো ভাবলেননা দেশের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। এই দুর্যোগের মুহুর্ত্বে কে তাদের আশা দিবে, কে তাদের ভরসা দিবে, কে শোনাবে জাগরণের গান?

মাস দুই আগে একটি শপিং কমপ্লেক্সের ছাদ ধসে ৫৪ জন মানুষ মারা যাওয়া পদত্যাগ করেন লাতভিয়ার প্রধানমন্ত্রী। উনি হলেন আরেক আহাম্মক। আরে মিয়া মাত্র ৫৪ জন মানুষ মারা যাওয়ায় পদত্যাগ করতে হয়! আমি তাজ্জব হয়ে গেলাম।

মাত্র ৫৪জন মারা যাওয়ায় যদি পদত্যাগ করতে হয় তাহলে আমাদের নেতাদের কতবার পদত্যাগ করা উচিত ছিল হিসাব করেনতো।

তার আগে জাপানের প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন কারণ ভূমিকম্প ও সুনামিতে তার ভূমিকা নিয়ে সমালোচনায় করা হয়েছিল। একটু সমালোচনা সওয়ার মানসিকতা নাই অথচ দেশের প্রধানমন্ত্রী সেজে বসেছেন, হু! অথচ আমাদের নেতারা হাজারো সমালোচনায় সমালোচিত হয়েও দিব্যি দেশের আসনে অধিষ্ট রয়েছেন।

ঐসব নেতাদের মাঝে দেশপ্রেম নাই অথচ দেখুন আমাদের দেশের নেতারা আমাদের দেশটিকে কত ভালোবাসে।

২০০৫ সালের যখন দেশের প্রধানমন্ত্রী চিরযৌবনা, মিস গোলাপী, বেগম খালেদা জিয়া তখন আশুলিয়ায় স্পেকট্রাম ভবন ধসে ৮০ জন শ্রমিক মারা যায়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন বলেই দেশের ঐই বিপদের সময় দেশকে ছেড়ে পালিয়ে যাননি।

২০১২ সালে তাজরিন ফ্যাশনে আগুন লেগে মারা যায় ১১১জন শ্রমিক সে সময় দেশের প্রধানমন্ত্রী বজ্রকন্ঠি শেখ হাসিনা পদত্যাগের কথা চিন্তাও করেননি।

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে নিহত হয় ১১৩৫ জন শ্রমিক অথচ তখনও প্রধানমন্ত্রীর মগজেই আসেনি পদত্যাগের কথা। কারণ আমাদের নেতারা দেশকে ভালোবাসেন এবং দেশের এই দুর্যোগের মুহুর্ত্বে তারা কখনোই পালিয়ে যেতে পারেননা।

কবি হয়তো এজন্যই লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×