somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার আপার রান্না

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে অনেকেই খাবার দাবার নিয়ে ছবি পোস্ট করে। আর ছবির মজার মজার খাবার দেখে আমরা ভার্চুয়াল স্বাদ নেই। অনেকের মুখেই লালা ঝরে। আমরা অনেকেই আবার জানি যে এই জীবনে উনার হাতের রান্না খাওয়া সম্ভব না তাও মজার মজার খাবার দেখে বলি ‘’অনেক মজা হয়েছে, কবে দাওয়াত দিবেন’’। আরো নানা কথা।





কিন্তু শুধু ছবি দেখে ভার্চুয়াল খাবারের স্বাদ নেওয়ার মানুষ আমি না। অনন্ত জলিল না হয়েও অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ।এই ব্লগের কামরুন নাহার বীথি আপাকে যারা নিয়মিত ব্লগিং করেন, অনেকেই চেনেন। উনার সাথে আমার ভার্চুয়াল পরিচয় অনেক বছরের।একবার আমার বাসায় অনেক ব্লগার ভাইবোন নিয়ে আড্ডা দিয়েছিলাম।কামরুন নাহার আপা তখন উনার নিজ হাতে বানানো চিকেন ফ্রাই আর পায়েস নিয়ে প্রথমবার ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফে পদার্পন করেছিলেন।সেই পায়েস নিয়ে ব্লগার ভাইবোনের মধ্যে কাড়াকাড়ি লেগে গিয়েছিল। আহা কি আনন্দ হয়েছিল সেদিন। এই সামু ব্লগের ব্লগ রত্ন ওরফে আমার ব্লগ বন্ধু সেদিন কি সারপ্রাইজ ই না দিয়েছিল আমাকে। যাক সেই কথা আরেকদিন হবে।



নাহার আপার বাসা আমার বাসার খুবই কাছে। কিন্তু যাব যাব করে যাওয়া হয়নি। অবশেষে আমি যখন আবার দেশের বাইরে চলে আসার সিদ্ধান্ত নিলাম তখন উনি উনার বাসায় আমি সহ আরো কয়েকজন ব্লগারকে রাতে খাওয়ার ও আড্ডার দাওয়াত দিলেন। আমার তখন অবস্থা খুবই খারাপ। দুইদিন পর চলে আসবো তাই অনেক কাজ আবার দাঁতেও সমস্যা। দাওয়াতে যাওয়ার আগে গেলাম আমার ডেন্টিস্টের কাছে, বললাম ‘’ডাক্তার সাহেব আজকে দাওয়াতে যাব, কিছু কি খাওয়া যাবে’’। ডাক্তার সাহেব বললেন অবশ্যই।



তারপর গেলাম নাহার আপার বাসায়। গিয়ে দেখি খাবার নিয়ে এলাহি কারবার। নানা রকম আইটেমে টেবিল ভর্তি। হাল্কা নাস্তা করে উনার বাসা দেখলাম।সবচেয়ে ভালো লেগেছে উনার বাসায় অনেক লোকজন দেখে। উনার শাশুড়িও উনার সাথেই থাকেন।উনার শাশুড়ির রুমটা অনেক সুন্দর। দক্ষিণের বারান্দা দিয়ে শো শো করে বাতাস আসে। সেদিন আমার দাঁতে সমস্যা থাকার জন্য সব খাবার টেস্ট করতে পারিনি।তবে এরপর দেশে যখনি যাব অবশ্যই উনার মজার মজার খাবার খেতে বার বার উনার বাসায় যাব।



মেইন ডিশের পর আরো অনেক রকম ডেজার্ট ছিল। যেমন জর্দা, পায়েশ,দই, মিষ্টি আরো যেন কি কি। ছবি তুলতে মনে ছিলনা। আসল কথা বলতেই ভুলে গেছি। নাহার আপার বর মানে ভাইয়ার হাতে বানানো বুরহানিটা ছিল অসাধারণ।

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
৪৯টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×