জাহাঙ্গীরনগর এর মাইক্রোবায়োলজী বিভাগ থেকে স্টাডি ট্যুর এ যাচ্ছি। আমরা যাব হচ্ছে বান্দরবান, কক্সবাজার আর সেন্টমার্টিন এ। আমাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে
১) আদিবাসী জনগনের কাছ থেকে তাদের নমুনা সংগ্রহ করে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্তদের একটা জরিপ করা।
২) প্রবাল ধংস রোধে অনুজীবের ভুমিকা নিয়ে গবেষণা করা।
৩) সমুদ্রের পানি্র অনুজীবের সাথে মিঠাপানির অনুজীবের পার্থক্য তুলে ধরা।
৪) আদিবাসী জনগনের মাঝে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতা মুলক ক্যম্পেইন করা।
৫) উপকূলের পানির দূষণ রোধে অনুজীবের ব্যবহার নিয়ে আলোকপাত করা।
আমরা সর্বমোট ৩০ জন ছাত্রছাত্রী এবং ২ জন শিক্ষক এই সফরে যাচ্ছি।
আমরা এই সফর থেকে ফিরে এসে একমাসের মাঝে একটা স্যুভেনির বের করব। ১০০০ কপি স্যুভেনির আমরা বিতরন করব-
- আমাদের বিভাগের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর মাঝে।
- জাহাঙ্গীরনগরের ৩০ টা বিভাগের সেমিনার লাইব্রেরীতে।
- উপাচার্যের অফিসে।
- সকল বিভাগের চেয়ারম্যানের অফিসে।
- ছাত্র শিক্ষক কেন্দ্রে।
- সবগুলো আবাসিক হলে।
- কেন্দ্রীয় লাইব্রেরীতে।
আমরা এই স্যুভেনিরের জন্য বিজ্ঞাপন আহবান করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


