আল্লাহ মানুষকে ধার্মিক হতে বলেছেন, ধর্মান্ধ নয়। কোরআনের শিক্ষা অনুসারে, কোনো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না, আবার কোনো সাম্প্রদায়িক লোক মুসলমান হতে পারে না। ইসলাম ধর্মে মানুষের প্রতি যে সচেতনতা দেখানো হয়েছে সেটি এককথায় অসাধারণ। সব ধর্মের, সব বর্ণের এবং দুস্থ নিগৃহীত নিপীড়িত মানুষের প্রতি যে ভালবাসা ও দায়িত্বের কথা এখানে বলা হয়েছে, তা অভূতপূর্ব। কোরআনে বার বার বলা হয়েছে, সৃষ্টির সেবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এবং এর মাঝেই আছে প্রকৃত সুখ। উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আর অসাম্প্রদায়িক চেতনার একটি অনন্য উদাহরণ এটি।
(বিশিষ্ট পরমানুবিজ্ঞানী ড. এম শমশের আলী স্যারের সাক্ষাতকার থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



