somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্ঞানের আলোর উৎস যদি হয় বই, তবে গ্রন্থাগার সমাজ ও জাতির উন্নয়েনের বাহন। আর একজন পাঠক এই বাহনে করে পাড়ি জমায় জ্ঞানের গভীর সাগরে। ধনী-গরীব, ছোট-বড় সকলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে একটি গ্রন্থাগার এর অবদান অনেক। মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অবহিত এবং ধারণের ক্ষেত্রে একটি গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী এমনই এক উন্নয়নের শ্লোগানে পরিচিত।

শাহবাগ মোড়ে অবস্থিত এই গ্রন্থাগারটিতে বিভিন্ন সমসাময়িক বইয়ের পাশাপাশি বিভিন্ন দুষ্প্রাপ্য বইও রয়েছে। যেমন –বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, উপন্যাস, আইন, ধর্মীয়, ভ্রমণ, নাটক, ছড়া, কবিতা, রান্না, চিকিৎসা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, শিল্প, ম্যাগাজিন, জার্নাল ও ট্যাবলয়েড পত্রিকা। এছাড়াও জাগতিক নানা বিষয়ে দেশী-বিদেশী বিভিন্ন ক্যাটাগরির বই সহ বার্ষিক সাধারন সভা, প্রতিবেদন, কারেন্ট এ্যাফেয়ার্স ও সাময়িকী রয়েছে। এখানে সবমিলিয়ে পাঁচ লক্ষাধিক বইয়ের সংগ্রহ রয়েছে।

জাতীয় গণ গ্রন্থাগারে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ষান্মাসিক ও বাৎসরিক পত্রিকা ও সাময়িকী পাওয়া যায়। আরও রয়েছে চাকুরীর খবর ও কারেন্ট এ্যাফেয়ার্স। এছাড়া এখানে পাঠকের প্রয়োজন ও চাহিদার দিক বিবেচনা করে পুরনো পত্রিকাও সংরক্ষণ করা হয়। গ্রন্থাগারে আগত পাঠক পাঠিকাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল কাউন্টারে জমা দিয়ে টোকেন সংগ্রহ করে লাইব্রেরীতে প্রবেশ করতে হয়। এজন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।

এই গ্রন্থাগারটিতে কোন ক্যাটালগ সিস্টেম নেই। তবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সেলফ রয়েছে। যেখানে আলাদা আলাদা ভাবে বিষয়ভিত্তিক বই স্তরে স্তরে সাজানো রয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজনে সহায়তাদানের জন্য রয়েছে লাইব্রেরীন। জাতীয় গণ গ্রন্থাগারে প্রতিটি ফ্লোরে ৭০ টি করে সেলফ আছে, এর প্রতিটি ফ্লোরে ৬০ টি টেবিল ও শতাধিক চেয়ারের ব্যবস্থা রয়েছে। আলো ও বাতাসের জন্য রয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা ।অতীতে গ্রন্থাগারের সদস্যরা প্রয়োজনে বই বাসায় নিতে পারলেও কিন্তু বর্তমানে বই বাসায় নেয়ার কোন রকম ব্যবস্থা নেই।

গ্রন্থাগারটিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো। এছাড়া রয়েছে শীত ও তাপ নিয়ন্ত্রন ব্যবস্থা, গাড়ি পার্কিং, টোকেন ব্যবস্থা, ফটোকপি ব্যবস্থা, শিশু কিশোর গ্রন্থাগার, মানসম্মত সৌচালয় ইত্যাদি। তবে গ্রন্থাগারটিতে নারী-পুরুষদের আলাদা ভাবে বই পড়ার ব্যবস্থা নেই। শুক্রবার সাপ্তাহিক বন্ধ। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রতি শনিবার ২য় তলার অংশটুকু বন্ধ থাকে এবং ৩য় তলার অংশটুকু যথারীতি পাঠকদের জন্য খোলা থাকে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×