somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

SmarTnesS

১৮ ই অক্টোবর, ২০০৬ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল থেকেই হোস্টেল জীবনের শুরু। মা-বাবা মনে হয় খুব বেশি আদর করতো (!! ) তাই একটু দুরে রাখতো। প্রথম প্রথম খুব কষ্ট হতো। চার তলা থেকে পানির পাইপ বেয়ে হোস্টেল থেকে পলায়ন। ধীরে ধীরে ভাল লাগা শুরু। ছোট খাটো বন্ধে আর বাসায় যেতাম না। বন্ধুদের সাথে আড্ডা, নিজের ইচ্ছেমতো চলা। বেশ ছিল জীবনটা। স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই হোস্টেল।
ভার্সিটি লাইফটা ছিল আর ও মজার। যখন ইচ্ছে কাউকে না জানিয়ে বেড়াতে যাওয়া। কখন ও কখন ও সপ্তাহের জন্য নিখোজ। অবশ্য খোজ করার কেউ ছিল না। বন্ধুগুলো ও ছিল দারুন।
সময় সময় পরিবারের সাথে একটা দুরত্ব তৈরী হচ্ছিল। মা-বাবার সাথে দেখা হতো 2/3 বছরে।
এখানে আসার পর ও বেশ ছিলাম। যদি ও পরিবারের লোকজন এখানে তারপর ও পড়ালেখার জন্য আমাকে অন্য শহরে থাকতে হতো। নতুন নতুন বন্ধু হলো। দেশের মতো আড্ডা। সপ্তাহে 2 দিন শুধু আড্ডা আর ঘুরার জন্য বরাদ্দ। কখন ও বাইসাইকেল নিয়ে ঘন্টার পর ঘন্টা, সুইমিং পুল, আর পার্টি তো আছেই। বাসা থেকে অভিযোগ আসতে শুধু হলো। আমি বাসায় এতো অনিয়মিত কেন? ছুটিতে ও বাসায় কেন আসা হয় না? নানা রকম অযুহাতে মুক্তি পেতাম। বেশির ভাগ সময়েই পড়ার উপর দোষটা চাপাতাম।
লেখাপড়ার শেষ পর্যায়ে বাসায় থাকতে হচ্ছে। এখান থেকে কোম্পানিতে যাতায়াত বেশ সহজ। আমার স্বাধিনতার গলাচিপা । সপ্তাহে 5 দিন 10/11 ঘন্টা অফিস করে দুই দিন বন্ধুদের সাথে আড্ডার জন্য আগেই সিডিউল দেওয়া থাকে। আর বন্ধুগুলো ও এক সপ্তাহ দেখা না হলেই ঝাড়ি শুরু করে। বাসায় গিয়ে নাকি তাদের ভুলে গেছি। মা বাবা ও খুব একটা আপত্তি করে নাই।
সপ্তাহান্তে প্রায়ই ফ্যামেলি রিলেটেড পার্টি থাকে। যদি ও বেশ ছোট কমিউনিটি তারপর ও পার্টির অভাব নেই। এক বাসায় খেয়েছো তো আর ছয় বাসার লোকজনকে দাওয়াত দিতে হবে এবং ঐ ছয় বাসাতে ও দাওয়াত খেতে হবে। বেশ কয়েকমাস থেকেই আমি ঐসব পার্টি থেকে দুরে ছিলাম। এগুলোকে আমার কাছে একটা ঝামেলা মনে হতো। যাও, খাও তারপর চলে আসো।
রমযানে ও বেশ কয়েকটা পার্টিতে যাইনি। মা-বাবা এটা বেশ ফলো করে ভাইয়ার কাছে নালিশ। ভাইয়া ও আমাকে বেশ করে ঝাড়ি দিলো। আমাকে না কি আর ও স্মার্ট হতে হবে। বিভিন্নফ্যামেলি রিলেটেড পার্টিতে যেতে হবে। আমাকে আর ও সুন্দর সুন্দর ড্রেস পরতে হবে । ভালো কাপড় কিনতে নাকি বছরে 500 ইউরোই যতেষ্ট (আমি অবশ্য যখন যা খুশি পরে বের হয়ে যাই)। আমাকে ড্রাইভিং লাইসেনস তাড়াতাড়ি করতে হবে। সবার গাড়ি আছে আমার নাই কেন?? এরকম হাজারো উপদেশ। আমি যতোই বুঝাতে চেষ্টা করি এরকম পার্টি আমার ভালো লাগে না, ওরা কেউই বুঝার চেষ্টা করে না। ওদের এক কথা ফ্যামেলিতে যেহেতু আছো সুতরাং তোমাকে যেতেই হবে। আমি ও হুমকি দিলাম, তাহলে আমি আমার আগের মতো বাসা ভাড়া করে চলে যাবো। ব্যস, সবাই চোপ। কারন ওরা চায় না আমি এতোবছর পর ফ্যামেলি থেকে দুরে থাকি।
ঘটনার পর থেকে মায়ের মন খারাপ। কি আর করার উনাদের সাথে পার্টি খেয়ে বেড়াচ্ছি। গত সপ্তাতেই 3টা হয়ে গেছে। এই সপ্তাহে 2টা থেকে অফিসের অযুহাতে একটা বাতিল করেছি।
অবসহাদৃষ্টে মনে হচ্ছে আমাকে আবার রাস্তা দিয়ে দৌড়াতে হবে।(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×