। ছাএ বলে 60 ইউরো আর চাকরীজিবি হলে মাসে 300/350 ইউরো (আম্মাআআ) (কলিজা মুচড় দেয়)। এখন আবার নতুন নিয়ম হয়েছে প্রতি মাসে দিলে হবে না,প্রতিবার ডাক্তার দেখালে আর ও 10 ইউরো।তারপর ঔষধ নিজে কিনতে হবে। সব টেষ্ট আবার Healthe insurance কাভার করে না
(শালার জার্মানি)। বাসার সবার বকা শুনতে শুনতে অবশেষে ডাক্তারের স্বরনাপন্ন হলাম। উনি প্রথমে টেষ্ট করে কিছু না পেয়ে আরেকজনের কাছে পাঠালেন। উনি ও কিছু না পেয়ে অনেকগুলো এক্সরে করে অন্য একজনের কাছে পাঠালেন। ওখানে আর ও অনেক টেস্টের পরে কিছু না পেয়ে একটা ইনহেলার দিয়ে বাসায়। এতোগুলো ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে আমার একমাস লেগেছে। এই দু:খে ডাক্তারমুখো হতে ভয় লাগে। দাঁতের ব্যথায় ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার দাত দেখে বলে তোমার দাঁত তো 4টা ফিলিং করতে হবে। আজকে 2টা করে যাও,পরে একদিন এসে আর ও দুইটা করবে। এই বলেই ডাক্তার ইনজেকসন হাতে নিতেই আমি বলি একটু (ইনজেকসন দেখেই ভয়ে)
।ঐদিন আর ফিলিং করাই নাই। ভাইয়া শুনে বকা দিলো। পরের গিয়ে করিয়েছিলাম। এখন আবার দাতের ডাক্তারে অতিরিক্ত অনেক ইউরো দিতে হয়। জ্বর হয়েছে বেশ কয়েকদিন তাই ডাক্তারের কাছে গেলে উনি টেষ্ট করে আর একজনের কাছে পাঠালো। ওখানে নাকি আগামি মার্চের আগে কোন জায়গা খালি নেই। আমাকে Healthe insurance বাদে আর ও 40 ইউরো দিতে হবে (আম্মাআআ)। আগে জানতাম এখানের ডাক্তার অনেক ধনী। কিন্তুসত্যিকার অবসহা ভিন্ন। যেখানে আমরা সপ্তাহে 40 ঘন্টা কাজ করে বছরে হয়তো 40,000 ইউরো কামাই,সেখানে ডাক্তাররা সপ্তাহে 65-70 ঘন্টা কাজ করে। এতো কিছু জানা সম্ভব হতো না যদি না নিজের পরিবারের একজন ডাক্তার না হতেন। কোন কোন সপ্তাহে ডিউটি টানা 40 ঘন্টা।পার্শবর্তি স্কান্ডিনেভিয়ান দেশে ডাক্তারের বেতন অনেক বেশী। তাই এখাননের অনেক ডাক্তারই ঐসব দেশে চলে যাচ্ছে। তারপর ও ইউরোপের অন্যান্য দেশ থেকে চিকিৎসা সেবা অনেক উন্নত। আমি ইউ.কে তে যে অবসহা দেখেছি (আল্লাহ মাফ করুক)। আর ফ্রানেস তো এক Heat wave 15000 /20000 বৃদ্ধ/বৃদ্ধা কাপুত।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



