দিনে ঘুমালে রাতে সাধারনত ঘুম হয় না। সেটা আধাঘন্টা হোক। দিন বদলের সাথে সাথে অভ্যাস ও পালটায়। এখন আর মায়ের বকুনি খেতে হয় না। অফিসে লাঞ্চের পর শরীর কাপিয়ে জ্বর দিয়ে ঘুম আসে। কফি খেয়ে ও ঘুম যায় না
। চারদিন ছুটি পেয়ে ভাবলাম, যাক 3দিন সবকিছুই বন্ধ থাকবে। একদিন শপিং আর ছোট বোনকে নিয়ে মেলায় যাওয়া। তিন দিন দুপুরে খেয়ে একটা লম্বা ঘুম। এমনিতেই এখন সন্ধ্যা হয় আট ঘটিকায়।সূর্য অস্তযাওয়া দিন দিন বেড়ে যাচেছ। আগামি মাসে হয়ত বিকেল 10টায় সন্ধ্যা হবে। আমার সবকিছুই ভেস্তে গেলো মায়ের জন্য। শুক্রবার থেকে দাওয়াত শুরু হয়েছে। টানা চারদিনে 6টা দাওয়াত।
। মা কে কিছু বলতে ও পারি না। এতোদিন সালাদ (ঘাস) খেয়ে ওজন একটু কমিয়েছিলাম। 4দিনে মাশাআল্লা ডাবল।(আম্মাআআ)।আগামী সপ্তাহে ও বিরাট পার্টি। শুধু খেতে হবে অথবা খাওয়াতে হবে।আজব পাবলিক
। কিছু ডকুমেন্ট নিয়ে এসেছিলাম বাসায়। সবকিছুই ব্যাগে। কাল থেকে আবার অফিস। তবে মাসের শেষে আবার 4দিনের একটা ছুটি আছে। এখনো বাসায় বলা হয়নি। মা জিঞ্জেস করলে বলি- না তো ছুটি নেই। খুব ব্যস্ত
। মাঝে মাঝে মিথ্যা কথা না বল্লে এখন আর উপায় নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



