somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসার সুখের হয় রমনীর গুনে-কথাটি সত্য নয়

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংসার সুখের হয় রমনীর গুনে-কথাটি সত্য নয়
=============================


শিরোনাম শুনেই ক্ষ্যাপা-ক্ষিপ্ত হবেন না অনুগ্রহ করে। মতের অমিল-ই বাকস্বাধীনতার অন্যতম একটি সৌন্দর্য্য। সারা জীবন শুনে এসেছি,"সংসার সুখের হয় রমনীর গুনে"। সমাজের ব্রেন ওয়াস এই বাক্যই। ছেলের জন্য বউ পেতে রমনী খুঁজে হয়রান সারাদেশ। অধিকাংশ পাত্রী-বিশেষজ্ঞগণ ত্বক ফর্সাকেই রমণী মনে করে করেন। সাথে লাগবে ঘরের সব কাজ করার গুন-রান্না করা (হোটেলের বাবুর্চী টাইপ), কাপড় ধোয়া (ধোপার মতো), ঘর পরিষ্কার (বুয়ার মতো), বাচ্চা পড়ানো (শিক্ষকের মতো), স্বামী সামলানো (দেবতা পুঁজোর মতো), শশুড়-শাশুড়ী দেখা (নার্স/ডাক্তারের মতো)। রমনী হবার সাথে সাথে এত্তসব গুন দিয়েও কি অনেক নারী পারে সংসারে সুখী হতে!!!

"সংসার সুখের হয় স্বামী-স্ত্রী উভয়ের গুনে"
আসলে একটা সংসার সৃষ্টি হয় বিবাহের মাধ্যেমে। সংসারটা অনেকটা একটা ফুল বাগানের মতো। স্বামী-স্ত্রী হলো ঐ বাগানের মালি। সংসারের সদস্যরা হলো এক একটি ফুলের গাছ। স্বামী-স্ত্রী উভয়ে মিলে বাগানের যথাযথ পরিচর্চা করলে বাগানময় থাকবে বিভিন্ন ফুলের সুঘ্রান।

রাসূল সা: বলেছেন একজন ঈমানদার-নেককার স্ত্রী তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ এবং আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে বিশেষ রহমত।

সংসারের সকল দায়-দায়িত্ব স্ত্রী ঘাড়ে চাপিয়ে দিয়ে নেটফ্লেক্সে মুভি দেখা স্বামী কখনো দেখার সময় পায়না স্ত্রীর চিবুক গড়িয়ে পরা ঘামের কণা। কাজের চাপে কখনো স্ত্রী কপালে হাত দিয়ে দেখা হয়না জ্বরের মাত্রাটা বাড়লো কিনা। বোন কেন ক্ষ্যাপা, মা কেন চেঁচায়, ভাই কেন ক্ষ্যাপায় খতিয়ে দেখা হয়না কখনো বরং ঝাড়িটা বরাদ্দ থাকে বউয়ের ঘাড়ে-"সবাইকে মানিয়ে চলতে পারেনা কেন?"

ভাবটা এমন যে সংসারে সুখের সবটা দ্বায় শুধু রমনীর। যদি এমন হতো-স্ত্রী হতো বন্ধুর মতো। হাসি-খুশি সারাদিন, একসাথে করি কাজ মিলে মিশে, মিলেমিশে হারি জিতি নাহি লাজ। অবসরে মুভি দেখি একসাথে। সংসারের যে কোন সমস্যা দুজনে মিলে করবো সমাধান। দুজনে মিলে করবো স্বর্গময় সুখী সংসার।

লেখা: ০২-০২-২০২৩
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×