somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়কর-বিদ্যুৎ-পানি-দ্রব্যমূল্য

০৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়কর-বিদ্যুৎ-পানি-দ্রব্যমূল্য
===================
অন্যয্য আয়কর:
ব্যাংক হিসাব/সঞ্চয়পত্র ক্রয়/ব্যাবসা শুরু/জমি কেনা এমন প্রায় ৪২ টা খাতে TIN (Tax Identification Number) বাধ্যতামূলক করলেন (পকেট কাটার ফাঁদ পাতলেন) অত:পর বাধ্য করলেন নির্দিষ্ট আয় না থাকলেও যেনো জিরো রিটার্ন জমা করে। ২০২৩ এসে বাধ্য করছেন নির্দিষ্ট আয় না থাকলেও নূন্যতম ২,০০০ টাকা আয়কর দিতে হবে।

অথচ, জনগন সকল পন্য ক্রয়ে ভ্যাট দিচ্ছে/ব্যাংক কর কর্তন করছে/সঞ্চয়পত্র মুনাফা থেকে কর কর্তন করছে/ এমন কোন খাত নাই যেখানে স্বাধারন জনগন মোসক/ভ্যাট/কর না দিচ্ছে। তবু কেনো স্বল্প আয়ের মানুষ যাদের করযোগ্য আয় নেই শুধুমাত্র ব্যাংক হিসাব/স্বাধারন সঞ্চয়-ডিপোজিট এর জন্য বাধ্য হয়ে নেওয়া TIN এর জন্য টাকা দিতে হবে???

বিদ্যুৎ বিভ্রাট:
কয়লার টাকা বাকি থাকায় কয়লা আমদানী করা যাচ্ছে না ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ফলাফল পুরো দেশ ৪০ ডিগ্রী তাপমাত্রার দোযখ দেখছে। অথচ, স্বাধারন মানুষের বিদ্যুৎ বিল বকেয়া থাকার সুযোগ নেই। অর্থসংকটে কোন মাসে দিতে না পারলে পরের মাসে জরিমানা সহ পরিশোধ করতে বাধ্য হয়। জনগনের কাছ থেকে নেওয়া টাকা যায় কোথায়? কয়লা আমদানীর টাকা কেনো বকেয়া থাকে? কয়লা যে ফুরিয়ে যাচ্ছে তা তো কর্তৃপক্ষ জানতোই, আগেভাগেই কেন যথাযথ ব্যাবস্থা গ্রহন করলো না?

বোকা জনগন এবার গরমে উদাম হয়ে গান গাও-হায় গরমী!!!

পানি সংকট:
নারায়নগঞ্জ বাসিন্দা এক ভাই তার পরিবারের পানির কষ্ট অতিকষ্টে আমার কাছে শেয়ার করছে এভাবে, "পানির অভাবে গত এক সপ্তাহ তার পরিবারের সবাই গোসল করে না, কাপড় ধোয়া বন্ধ, খাবার পানি কিনে খাচ্ছে" এভাবে আর কয়দিন টিকা যায়। তীব্র গরমে পানির সংকট চরমে যাচ্ছে দিন দিন। অবুঝ জনগন বিদ্যুতের অভাব না হয় হাত পাখায় চালিয়ে নিবে, পানির অভাব কিভাবে সামলাবে?

দ্রব্যমূল্য দ্রবীভূত:
"বাজরে আগুন লেগেছে" উচ্চমূল্য বুঝাতে একসময় এই বাক্যই ব্যবহৃত হতো। এখন তো বাজরের দ্রব্যমূল্য ভলক্যানুর লাভায় দ্রবীভূত হয়।উদাহরন-আগের দিনে পল্ট্রি বয়লার মুরগী ১৫০ টাকা তো পরেরদিন এক লাফে ১৯০/২২০ টাকা। এভাবে কোন পন্যর দামই স্থিতিশীল থাকে না-লাভায় দ্রবীভূত হয়।
দ্রব্যর মূল্য নিয়ে বাস্তব গল্প: ছেলেকে স্কুলে দিয়ে বাসায় আসার পথে দেখি এক তরমুজ বিক্রেতা পঁচা তরমুজ বাছাই করে ফেলে দিচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম তরমুজ পিস কতো করে? উনি বলে, স্যার তরমুজের কেজি ৭০ টাকা। বুজলাম উনি প্রয়োজনে তরমুজ পঁচিয়ে এভাবে ফেলে দেবেন তবু কেজি ছাড়া বিক্রি করবেন না।

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৩ দুপুর ১:০৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×