প্রতীক্ষার প্রহর
১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতীক্ষার প্রহর
=========
দীর্ঘক্ষনের ক্ষয়ীত প্রতীক্ষায়
ক্রমে জমেছে বহুকথা,
শোনাবো বলে সব সুপ্তকাব্য
প্রতিপ্রহর প্রতীক্ষা হেথা।
শুনবে কি সেকথা প্রিয়তমা
চুপিসারে কানপেতে?
ভালবাসার ভেলায় ভেসে ভেসে
রাখবে কি হাত-হাতে?
.
ডানপিটে সময় বয়ে যায়
সময়ের নহর বেয়ে,
তোমাকে বলবো বলে কথা
ক্রমে জমেছে হৃদয়ে।
বলবো সেকথা দিনে-রাতে
শুনবে কি সে প্রলাপ?
প্রেমময় কাব্যে,কফি-কাপে
করবে কি আলাপ?
.
ভোরের সূর্য্য শুরু নব-দিন
মধ্যোহ্ন-বিকেল-সন্ধা,
রাত গড়িয়ে তারার মেলা
সুভাসিত রজনীগন্ধা।
এভাবেই গড়াবে গোটাদিন
প্রতীক্ষাপ্রহর হবে শেষ,
পাগলাটে-জাপটে ধরে বুকে
নেবো তৃপ্তির নিশ্বাস।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন