somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেড়া পাঁপড়ি অথবা অতিমানবী (১ম কিস্তি )

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হ্যালো

-হুম্ম।কেমন আছ?

-জি ভালোই আছি।কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না.....

-কি বলছ!!?এত্ত তাড়াতাড়ি ভুলে গেলে?

-দেখুন আমি আপনাকে চিনতে পারছি না।পথ চলতে গেলে তো অনেকের সাথেই দেখা হয়।কিন্তু কয়জনের কথা মনে থাকে বলুন...

-হুম্ম।কথাতো ভালোই শিখছো দেখছি...

-দয়া করে আপনি একটু চুপ করবেন।আমি এখন ফোন রাখব...

-আমি শাহিদ

-শাহিদ!!কে?

-নামটাও ভুলে গেছো!!

-তখন থেকে কি আবোল তাবোল বকছেন!!আমি আপনাকে চিনি না আপনি বুঝতে পারছেন না?

-না পারছি না।বুঝিয়ে বল...

-ধ্যাত্তেরি

ফোনটা অফ করে রেখে দেয় ঈশা।
কিছুদিন ধরে শুরু হয়েছে এই যন্ত্রনাটা।
যখন ত্তখন অপরিচিত নাম্বার থেকে হুটহাট করে ফোন আসে...

এর অবশ্য একটা ভালো দিকও আছে।
ইদানিং নিজেকে সুন্দ্রী ভাবতে শুরু করেছে মেয়েটা।

বড় আপু বলে-"মেয়েদের ফোনে বারবার রং নাম্বার থেকে ফোন না আসলে বোঝাই যায় না মেয়েটা বড় হয়েছে..."

তার ফোনে এখন ঘন ঘন আননোন নাম্বার থেকে ফোন আসছে।
তারমানে সেও এখন বড় হয়ে গেছে!!

আয়নার সামনে দাড়িয়ে বারবার নিজের দিকে তাকাতেও যেন অন্য রকম একটা নেশা লাগে চোখে...

কলেজ থেকে হেটে ফেরার সময় যখন ছেলেরা ওর দিকে তাকায় তখন নিজেকে হিন্দি ফিল্মের আলিয়া ভাট মনে হয় ওর...

কলেজের ছেলেরাও যেন যাচ্ছেতাই।
খালি ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে।
মনে হয় যেন খেয়েই ফেলবে।

তবুও কেন জানি ওই চাহনি গুলো গিলতে ভালোই লাগে ওর।
চাহনি গুলোর মধ্যেও কেন জানি ভালবাসি ভালবাসি ভাব আছে...

ঈশা জানে ওই শাহিদ নামের ছেলেটা আবারো ফোন দিবে ওকে।
এই কয়েকদিনে আর যাই হোক অন্তত এটা বুঝে গেছে সে...

রাতের খাবারের পর বই ধরে বসাটাই অলিখিত নিয়ম।
কিন্তু মনটা যেন আজ সব নিয়ম ভাংতে চাচ্ছে।
কারও সাথে কথা বলতে ইচ্ছে করছে।

কিন্তু কাকে ফোন দেওয়া যায়?
হিমেলকে নাকি সোহানকে!

সোহানটা ইদানিং বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে ...
কাল সিনেমা দেখার বায়না করেছিল।

এও কি সম্ভব?

তারচেয়ে বরং হিমেলকে ফোন দেওয়াই বেটার হবে...

ফোনের কথা মনে পড়তেই যেন ফোনটা বেজে উঠলো।
সেই নাম্বারটা আবারও...

মনের ভিতরে সব রাগ যেন উথলে উঠে ঈশার।
ফোনটা আছাড় দিয়ে ভেঙ্গে ফেলতে ইচ্ছে করছে।
আর যাই হোক ওই বেয়াদব ছেলেটার ফোন ধরবে না ও...

(চলবে)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×