প্রত্যেক মানুষের দুইটা সত্ত্বা থাকে।
ভালো সত্ত্বা আর খারাপ সত্ত্বা।
মানুষ নিজের ভেতরের ভালো সত্ত্বাটাকে প্রকাশ করার জন্য সবসময় আকুলি বিকুলি করে।
কিন্তু নিজের খারাপ সত্ত্বাটাকে প্রকাশ করার জন্য কাউকে কোন কষ্ট করতে হয় না।
এটা আপনা আপনি তার স্বরুপ প্রকাশ করে।
জীবনে বড় মাপের মানুষ হতে হলে এই খারাপ সত্ত্বাটা থাকা জরুরী।
ভুল বুঝবেন না।
একটা গল্প বলছি শুনুন...
"বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা চলছিল তখন।
বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ জি কে চেস্টারটন এক নতুন ধরনের অর্থনৈতিক মতবাদ দিয়েছিলেন।
জর্জ বার্নাড শ তার এই মতবাদকে খবরের কাগজে নিন্দা করেছিলেন।
চেস্টারটন এর কোন প্রতিত্তর করেন নি।
ঐতিহাসিক হিতোইরে বেলাক এজন্য তার সমলোচনা করেছিলেন।
জবাবে চেস্টারটন বলেছিলেন-প্রিয় বেলাক,আমি তো আমার জবাব দিয়ে দিয়েছি।হাজারো বুদ্ধিমান লোকের কাছে নিরবতা অসহ্য জবাব।"
অতএব,সমলোচনা গায়ে মাখবেন না।
উপেক্ষা করুন।
যে জিনিসটা আপনি পেতে পারেন না তাকে অবহেলা করুন।
আপনার ভালো সত্ত্বাটা এই কাজে বাধা দেবে।
এজন্যই আপনার খারাপ সত্ত্বা থাকা জরুরী।
মনে রাখবেন,সমলোচনা হলো চুলকানির মত।
উপেক্ষা করুন।
আপনা আপনি সেরে যাবে।
চুলকাতে যাবেন না।
ঘা হয়ে যাবে...
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



