somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই মেয়েটি B-)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমি বাজারে খুব কম যাই।কম বলতে একদমই কম।আগে বাড়িতে বসে বসে বোরিং লাগলে বাজারে যেতাম।বন্ধুদের সাথে আড্ডা দিতাম।কিন্তু আজকাল আর বাজারে যাই না।ওই সময়টা নদীর পাড়ে একা একা বসে থাকি...

আজকেও যেতাম না।কিন্তু যেতে হল।সমাপ্তি ফোন দিয়েছিল বাজারে আসার জন্য।আমার সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে আমি এইটারে প্রচন্ড ভয় করি।একবার যদি মহারানীর রাগ হয় তাহলে আর রক্ষা নাই!!

অনেক্ষন আড্ডা দিলাম।মানুষ পাচজন।আমি,শমু,খোকন স্যার,নাজমুল আর অনিকদা।

সমাপ্তিকে অটোতে উঠিয়ে দিতে হবে।আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি।ওর জন্য অপেক্ষা করছি।একজোড়া চোখে চোখ আটকে গেল আমার।কি জানি অদ্ভুত একটা মায়া লুকিয়ে আছে ওই চোখ জোড়ায়!!যে মায়াটার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় সারাদিন।ওই গভীর চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়া যায় পুরোটা জীবন।

আমি কতক্ষন ওভাবে মাঝরাস্তায় দাঁড়িয়ে ছিলাম,ঠিক মনে নাই আমার।হুশ ফিরে পেলাম শমুর ডাকে...

-কি রে কতক্ষন ধরে ডাকছি শুনছিস না?কি দেখছিস ওই দিকে ওমন করে তাকিয়ে?

-কই না তো!!তুই এতক্ষন কোথায় ছিলি?

-আমি সেই তখন থেকে তোর সামনে দাঁড়িয়ে আছি!!কিন্তু তুই তো আকাশ দেখছিস......

-হুম্ম

-হুম্ম কি?সত্যি করে বলত তুই কি দেখছিলি?তুই ওই মেয়েটাকে দেখছিলি তাই না?

-কোন মেয়েটা?

-ওই যে সবুজ কালারের জামা পড়া মেয়েটা...

-ধুর!!আমি ওকে দেখতে যাব কোন দুঃখে?তুই আমার পাশে আছিস না!!দ্যা মোস্ট বিউটিফুল লেডি ইন দিজ ওয়াল্ড।আমি তোকে দেখব...

-হইছে আর তেল দিতে হবে না।চল এখন...

আমি আর পারছি না।মেয়েটাকে খুজছি অনেকক্ষন ধরে।কোথায় গেল মেয়েটা?আমাকে যে খুজে পেতে হবে ওকে।কত কথা আছে মেয়েটার সাথে!!

আমি ক্রাশ খাইছি মেয়েটার উপরে।বেশ বড় সর একটা ক্রাশ!! ক্রাশ খেয়েছি মেয়েটার ঐ সবুজ জামাটার উপরে।ক্রাশ খেয়েছি মেয়েটার ওই দুটি চোখের উপরে!!মেয়েটার হাতের মেহেদীটুকু বার বার চোখের সামনে ভেসে উঠছে...

কি করব আমি?
আমি কি চলে যাব?
মেয়েটার সাথে কি আর কোনদিন দেখা হবে না?

আমি ওর আশা ছেড়ে দিয়েছি।এখন একটা অটোর সামনে বসে আছি।মুডটা যে কখন অফ হয়ে গেছে কিচ্ছু বুঝতে পারি নি।কিচ্ছু ভাল লাগছে না।মাথা নিচু করে বসে আছি অটোটাতে।

ব্যাক মিররে চোখটা পড়তেই চমকে উঠলাম।এও কি সম্ভব?মেয়েটা আমার অটোতে বসে আছে!!আর আমি ওরে সারা দুনিয়া খুজে আসলাম!!

ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না।আয়নাতে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম।মাথাটা ঘুরছে আমার।একটা সিগারেট ধরালাম।আমি সিগারেট খুব একটা খাই না।কিন্তু আজ কেন জানি খেতে ইচ্ছে করছে।বুকের ভিতরে কে জানি হাতুড়ি দিয়ে শব্দ করছে...

আচ্ছা,কেন এমন হচ্ছে?
আমি কি মেয়েটার প্রেমে পড়ে গেছি?
অসম্ভব।এত তাড়াতাড়ি কি কারো প্রেমে পড়া যায়?

আমি মেয়েটার হাত ধরে হাটতে চাই।ওর চোখের ভিতরে সারা জীবনের জন্য হারাতে চাই।স্নিগ্ধ বিকেলে ওর কপালের উপরে উড়ে আসা চুলগুলো দু হাতের আলতো ছোয়ায় সরিয়ে দিতে চাই।এক ছাদের উপরে ভিজতে চাই...

সবার সব সাধ পুরন হয় না।জানি হয়ত আমার এই ইচ্ছে গুলো ইচ্ছেই থেকে যাবে। কিছু সাধ থাকুক না এভাবে নিজের মত করে...
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×