পাহাড়ের কথা
২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাহাড়ের কথা লিখব বলেই ব্লগ লিখতে শুরু করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেটাই লেখা হলো না। আজ লিখতে বসেও ভাবছি কি দিয়ে শুরু করব? পাহাড়ের অপরূপ সৌন্দর্য্যের কথা নাকি হিংসা-বিদ্বেষ আর হানা-হানির কথা? না নেগেটিভ বিষয় দিয়ে শুরু করতে ভাল লাগছে না, তাই পাহাড়ের প্রাকৃতিক রূপের কথা দিয়েই শুরুটা হোক।
এই পাহাড় বলতে আমি পার্বত্য চট্টগ্রামকেই বুঝাতে চাইছি আশাকরি ব্যাপারটা বুঝতে পারছেন। বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই তিনটি জেলা নিয়েই আমাদের প্রিয় পার্বত্য চট্টগ্রাম। 'পার্বত্য চট্টগ্রাম 'এই শব্দ দুটির মাঝেই আমার জন্য লুকিয়ে আছে এক রাশ ভাল লাগা। শুধু ভাল লাগাই নয় শব্দ দুটি আমার কানে ছন্দময় আলোড়ন তোলে, শিরা-উপশিরায় ছড়িয়ে দেয় মমতা জড়ানো এক আবেশ। কারণ এ পাহাড়ের আলো আর বাতাসই আমাকে বেঁচে থাকার শক্তি যুগিয়েছে, এ পাহাড়ের গাছ-পালা আমার শরীরের বিষাক্ত কার্বনডাই অক্সাইড শুষে নিয়ে মায়ের মমতায় যুগিয়েছে অক্সিজেন। এখানকার পশু-পাখি সাঙ্গ দিয়ে আমার ছেলেবেলার নিঃসঙ্গতা দূর করেছে। পাখির গান দিয়েছে মুগ্ধতা। পাহাড়ের সবুজ সুন্দর রূপ ভুলিয়ে রেখেছে সকল না পাওয়ার ব্যাথা। পার্বত্য চট্টগ্রাম, তুমিই আমার প্রিয় মাতৃভূমি। তোমার বুকে আশ্রয় পেলেই আমার আত্মা তৃপ্তি পায়।
প্রিয় মাতৃভূমি তোমার প্রতি আমার একান্ত অনুরোধ, তুমি চিরকাল এমনই সবুজ আর সুন্দর থেকো। অন্তত আমার জন্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা...
...বাকিটুকু পড়ুন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন