somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই পথ চলাতেই আনন্দ

২৭ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্জন হলের পশ্চিম গেট দিয়ে বের হয়ে একটু উপরের দিকে তাকালে রাস্তার উপর সুইমিং পুলের দেয়াল ঘেষে একটা সতর্কতা মূলক কমার্শিয়াল ছিল।সিগেরেটের কুফল।এমন কিছু ছিলনা তাতে।আধা পুড়া একটা সিগারেটের ছাইয়ের অংশ টুকু একটু বাকা হয়ে ঝুকে যাওয়া।প্রথমে না বুঝলেও পরে বুঝেছি ,কি বলেতে চেয়েছে।তার ঠিক উত্তর দিকে ওপারে , সাইনস লাইব্রেরীর কোনায় ছিল লাক্স ফটো সুন্দরী অপি করিমের করা লাক্স এর আ্যাড।এর আগে জানতাম না অপি করিম লাক্স ফটো সুন্দরী।এটা আবার স্ক্রিন চেনজ করতো।প্রথমে অবাক হলেও পরে বুঝেছি এটা আসলে তিন কোনা একেকটা স্টিক যার তিন টা তলে তিনটা করে ছবিআংশ আছে।ভাল লাগতো বেনসনের একটা কমার্শিয়াল যা টি এস সি র ওখানে ছিল।একজন মানুষ বসে আছে সব কিছু ছেড়ে দিয়ে সাথে তার ছায়া।মানে হতো ঠিক এই ভাবে ই বসে থাকতে চাই।

এছাড়া ও ক্যাম্পাসে ঘুরলে যে সব পোস্টার বা দেয়াল লিখন গুলো দেখা যেত, তার অধিকাংশ ই ফ্রন্ট বা ইউনিয়নের। বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন।এছাড়াও ছিল কষ্টে আছে আইজউদ্দিন এর বিখ্যাত দেয়াল লিখন।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টার। নতুন ক্যাসেট বের হলো কার কার তাও জানতে পারেন পোস্টার পড়ে...অসাধারন সব ছবি স হ। দেখে মনে হয় গান রেকর্ডিং এ যে সময় ব্যায় করেছেন তার চেয়ে বেশী সময় ব্যায় করেছেন ফটো সেশনে।ডাস এর পিছনটা ছিল এর মেইন আস্তানা।টি এস সি আর হল গুলোর সামনে নাটক ,কবিতার সংগঠন গুলোর পোস্টারের পাশা পাশি থাকতো পলিটিকেল পোস্টার।

যে কোন মহল্লার ভিতর দিয়ে রিকশায় গেলে পোস্টার আর দেয়াল লিখন পড়লেই বুঝবেন, এই এলাকার রাজনৈতিক নেতা কারা, এই এলাকার মাস্তান শ্রনী কারা। অনেক এলাকায় তো বিভিন্ন এলাকার মাস্তান গ্রুপের নেতাদের ডায়লগ েদয়ালে লিখা থাকে।বুঝতে হবে সে অনেক বিশাল কিছু । সে এই লাইনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।

আর ও আছে ওয়াজ মাহফিল, কোথায় কোন পীরের ওরস হচ্ছে । কোন পীরের ওফাত দিবস। কবে মিলাদুন্নবী, কবে বিজয় দিবস , সব পেয়ে যেতাম রাস্তায়। বেহায়া টাইপের হওয়ায় কোথায় কোন সিনেমা হল, ময়ুরীর এখন কোন সিনেমা বাজারে আছে তাও জেনে যেতাম।

ভাল লাগতো শহীদ মিনারের আশে পাশের দেয়াল গুলো ।সুন্দর আল্পনা করা, তার সাথে কবিতার লাইন, গানের কলি। যেতে যেতে আবৃত্তি বা গেয়ে উঠা।

অনেক বিপদে ও এটা আমার কাজে এসেছে। ধরা যাক ,প্রথম ঢাকায় আসার ঘটনা ই।তখন নিয়ন সাইনের বিলবোর্ড ই আধুনিক, পথবিজ্ঞাপনের জন্য ব্যব হিত হয়।মা বাবা খালার বাসায়, আমরা তিন ভাই বোন নানুর তত্বাবধানে।আমার ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে ঢাকায় মামার বাসায় চলে আসার জন্য বাস ধরলাম।এর আগে মায়ের সাথে একবার এসেছিলাম এই বাসায়।যাত্রাবাড়ী চৌরাস্তায় নেমে গেলাম।যেতে হবে ঢালে।মেইন রোড ধরে হেটে হেটে যখন মসজিদের পাশে গণজাগরন পত্রিকার সাইনবোর্ড দেখলাম তখন থামলাম, সামনে ব্রিজ। এবার ঢালে নামলাম। একটু হেটে গিয়ে যখন দেখি যে না তো সৈকত কনফেকশনারী নাই। তার মানে ভুল ঢাল। তার আগের টা হবে। এবার তার আগের ঢালে গিয়ে ।হমম পেলাম হাতএর ডানে সৈকত কনফেকশনারী। ঠিক হলে আরেকটু সামনে, হাতের বামে জব্বারের মুদি দোকান থাকার কথা। হ্যা তাও পেলাম। তার মানে এর পরের গলি ই মামার বাসা।ঠিক পৌছে গেলাম।

এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি।এই সাইন বোর্ড গুলো আমাকে পথ চিনিয়ে নিয়েছে।এক রাস্তায় একবার গেলে স হজে ভুলি না। আসলে সাইনবোর্ড গুলো ভুলা হয় না।

এই বিল বোর্ড দেখা, রাস্তার পাশের সাইন বোর্ড পড়া, পোস্টার পড়া, দেয়াল লিখন পড়ার নেশা ধরিয়েছেন যিনি, তিনি হলেন আমার প্রাইভেট শিক্ষক গৌতম বর্ধন।তার প্রতি আমার শ্রদ্ধা।অনেক দারুন একটা জিনস আমার মাথায় ঢুকিয়েছেন বলে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৩৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×