somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজনু নামাজ পড়ার পর মোনাজাত ধরল তো ধরলই, আর ছাড়তে চাইল না | পাক আর্মির বর্বরতা!!

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালে পাকিস্তানী আর্মি পুরো বাঙালী জাতির উপর যে নৃশংস হত্যাংজ্ঞ, বর্বরতা চালিয়েছে যা বিশ্বের ইতিহাসে বিরল। সত্যি বলতে ১৯৭১ সালে বাঙালী জাতির উপর পাকিস্তানী আর্মি কর্তৃক এসব ভয়ঙ্কর, নৃসংহ হত্যাকান্ডের ঘটনা আমি খুব একটা পড়ি না, কারণ আমি এসব নিতে পারি না বা আবেগ ধরে রাখতে পারি না। কোন জাতি কোন জাতির উপর এমন ভয়ঙ্কর বর্বরতা চালাতে পারে যা ভাষায় প্রকাশ করা সত্যিই দুষ্কর।

মুক্তিযুদ্ধ জাদুঘর বেশ কবছর ধরে বই আকারে প্রকাশ করছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সংগৃহীত ‘মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী–ভাষ্য’। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ। জাদুঘরের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা পরিচিতজনদের সঙ্গে আলাপ করে একাত্তরের স্মৃতি লিখিতভাবে পাঠায়। ফলে এই কর্মসূচি এক অর্থে বিনিময়। যেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর বয়ে নিয়ে যাচ্ছে ইতিহাস এবং শিক্ষার্থীরা জোগান দিচ্ছে ইতিহাসের নতুন উপাদান। শিক্ষার্থীদের পাঠানো এসব ভাষ্য থেকে বাছাই ৩১টি কাহিনি বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশ করছে প্রথম আলো। যার একটি ঘটনা নিচে তুলে ধরা হলো।

আমার বন্ধুর নাম ছিল মজনু। তার কত আশা ছিল, বিয়ে করে বাবা হবে। ছেলের বাবা হবে। কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি বাহিনী প্রথমে চোখ তাঁর বাধল, তারপর হাত বাঁধল, তারপর সে কেঁদে বলল, ‘আমি দুই রাকাত নফল নামাজ পড়ব।’

পাকিস্তানি বাহিনী মজনুকে নামাজ পড়তে দিল। নামাজ পড়ার পর ও মোনাজাত ধরল তো ধরলই। মোনাজাত আর ছাড়তে চাইল না। পাকিস্তানি বাহিনী এসে বেয়নেট দিয়ে কোপ মেরে মজনুর হাতের তিনটি আঙুল কেটে দিল। তারপর তাকে ফেলে দিল টয়লেটের গর্তে।

তখনো কিন্তু মজনুর হাত–পা–চোখ বাঁধা। পাকিস্তানি বাহিনী কেবল তাঁকে গর্তে ফেলেই দিল না, গর্তের ঢাকনা দিয়ে চেপে ধরে রাখল।

মজনু মাথা দিয়ে ঢাকনা ঠেলে ওপরে তোলার চেষ্টা করে, তবু পাকিস্তানি বাহিনী ঢাকনা তোলে না। মজনু সেখানেই মারা গেল। :(

দেশ স্বাধীন হওয়ার পর একদল ছেলে মাঠে গরু রাখতে গিয়ে সেই টয়েলেটের গর্তের ঢাকনা তুলল। দেখল, সেখানে চোখ–হাত–পা বাঁধা মজনুর লাশ।

ছেলেরা মজনুর মা-বাবাকে ডেকে নিয়ে এল। মা–বাবা এসে হাউমাউ করে কাঁদল। ছেলের লাশ গর্ত থেকে তুলে দাফন–কাফন করে মাটি দিল। :((

নিচে পাকিস্তান বাহিনীর বর্বরতা আর কিছু ভয়ঙ্কর ঘটনা পড়ুন:

একে একে আমার পরিবারের সবাইকে গুলি করে মারল

আজকে দুপুরে আমাদের মেরে ফেলবে

বন্দুকের নলটা নিজের মাথার দিকে রেখে ট্রিগারে চাপ দেন আমার ভাই

টগরের দুই পা বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখেছিল তিন দিন

বিজয়ের পতাকা ওড়ানোর মুহূর্তে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় হারুনের বুক

বিমানবিধ্বংসী কামান থেকে বের হচ্ছিল সাদা ধোঁয়ার কুণ্ডলী

যে বুদ্ধিতে পাবনা অস্ত্রাগারের দখল নিতে পারেনি পাকিস্তানি বাহিনী

যৌথ বাহিনী পাল্টে দিল মুক্তিযুদ্ধের গতি









সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

×