কবিতা মনে করে ভুল করবেন না...
নিজেকে ভালবাসি, তাই তোমাকে বাসতে পারি অবলীলায়, আমার মাঝে ই যে তুমি।
আমি আমাকে চাই নিজের মত, তাই তোমাকে ও চাই অবিরত, আমার ই মত।
নিজের ভাল লাগাকে খুব বুঝি, তাই সব করে যাই, যা আমার ই লাগে ভাল।
মানুষের হাসির ছটায় উদ্্বেলিত হই,শত ক্লান্তিতে ও তারে হাসাতে ই ভাল লাগে তাই।
খুব সহজে ভালবেসে ফেলি, মানুষ হলে মানুষ, পশুহলে পশু, প্রকৃতি হলে প্রকৃতি,কারন আমার মাঝে ই যে তাদের বাস।
আমি আমাকে ভালবাসি, তাই ভালবেসে ফেলি তোমাকে,
আমি আমাকে খুজতে গিয়ে তোমাকে পেয়ে যাই।তাই অবিরত খুজে চলি নিজেকে।
আমি -তুমি,তুমি- আমি ভালাবাসা-বাসি, ভাল লাগা নিয়ে চলে যাচ্ছে দিন, ,
নিজের জন্যই করছি সব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




