রূপান্তর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রূপান্তর
পুরুষ্ট আঙুরের মতো তোমার স্তনবৃন্ত টিপতেই
বেরুলো দুধের নহর,
ফেলে রাখা জমিনে লাঙ্গল দিতেই
উঠে এলো প্রথম ফসল ।
এবার নবান্নের মেলা হবে –
ফুলে ফলে ভরে উঠবে চারিদিকে
জমির আল, দিগন্ত দুরের,
পাখীরা বসবে ডালে ।
বাহুলতা, পদ্মার ঝিলিমিলি নিয়ে
হয়ে যাবে বহতা নদী যেন এক ।
কোমল জঘনের বিস্তির্ন দু’ধার
স্নেহের পলিতে যাবে ছেঁয়ে,
বুকের সুতীব্র ঢালে জড়ো হবে নতুন চমক,
ফুঁসে উঠবে উদ্যত নাগিনীর মতো
কালোপনা চক্র তার,
ধীরে ধীরে পূর্ণ চাঁদের মতো গোলাকার
হবে তার দেহ ।
বড় বেশী শানাবে জোনাকী চোখ,
কানায় কানায় ছলছলাৎ হবে মুখের হাসি ।
আদিগন্ত বিস্তৃত সবুজ শরীরে
উড়ে যাবে শালিকের দল,
গভীর নাভীমূল নাব্যতা হারাবে তার ।
রসে টস্টসে হবে আবাদি জমিন
আসন্ন ফসলের ভরা মাসে, হে জাহ্নবী !
এবার তুমি হবে এক নারী, এক মানবী ।
১৩টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
বাঁশি

হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
হুলো বেড়াল

গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন
আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।