somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“HR” মানেই “ High Risk”

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“HR” মানেই “ High Risk”
[ব্লগার সোহনী তাঁর লেখা “আপনি যদি চাকুরীজীবি মেয়ে হোন তাহলে লিখাটি আপনার জন্য......আপনার সাথে মিলে যেতেও পারে (পর্ব ৩)” পোষ্টে হিউম্যান রিসোর্স বা “HR” সম্পর্কে ভয়াবহতার যে সত্যিকারের ছবিটি তুলে ধরেছেন সেটা বোঝাতে এই সরস লেখাটির অবতারনা । ]

হিউম্যান রিসোর্স বা সংক্ষেপে “HR” । আসলে এ দু’অক্ষরে হওয়া উচিৎ “ High Risk” । কতোখানি রিস্কি পড়ুন ...........

তিন বছর একটানা জানপ্রান দিয়ে চাকুরী করার পর আমার খেয়াল হলো , আমারতো এ যাবৎ কোনও প্রমোশন হয়নি, বেতন ও বাড়েনি এক ফুটো পয়সা । কাজের প্রশংসাও পেলাম না মোটেই ।
তাই ভাবলাম , গিয়ে দেখি HR (হিউম্যান রিসোর্স) ম্যানেজার কি আমার কথা ভুলে গেছেন কিনা ! ব্যস্ত মানুষ , ভুলে যেতেও পারেন ! ফিটফাট হয়ে তার রুমে যেতেই মিষ্টি মধুর একখানা ভুবন ভোলানো হাসি দিলেন তিনি। চেয়ার দেখিয়ে বসতে বললেন । তার আপ্যায়নে কৃতার্থ হয়ে খুলে বললাম নিজের কথা । শুনে আকাশ থেকে পড়লেন যেন তিনি ।
বললেন – “জনাব, আপনি তো আমাদের এখানে একটি দিনের জন্যেও কাজ করেন নি” ।
মাথায় যেন ঠাঠা পড়লো । লোকটা বলে কি ! অফিসের কাজে খাটতে খাটতে ওজন গেলো ৫ কেজি কমে, চুল গেলো ঝরে; সংসার লাইফ হেল, আর লোকটি বলে কিনা আমি নাকি কাজই করিনি ! আজব তো !
এরপরে কথা চলতে থাকলো এভাবে –

HR ম্যানেজার : বছরে কটা দিন , জানেন ?
আমি : কেন ? ৩৬৫ দিন । কখনও কখনও ৩৬৬ দিন ।
HR ম্যানেজার : কয় ঘন্টায় একটি দিন হয় বলুন তো ?
আমি : ( অবাক হয়ে ) ২৪ ঘন্টায় ।
HR ম্যানেজার : দিনে কয় ঘন্টা কাজ করেন আপনি জনাব ?
আমি : ৯ টা থেকে ৫ টা । আট ঘন্টা ।
HR ম্যানেজার : তাহলে দিনের কত অংশ কাজ করেন আপনি ?
আমি : এক তৃতীয়াংশ ।
HR ম্যানেজার : খুব ভালো ...খুব ভালো । তবে দিনের ঐ এক তৃতীয়াংশ হিসাবে ৩৬৬ দিনের মধ্যে কত দিন হয় জনাব ?
আমি : কেন, ১২২ দিন !
HR ম্যানেজার : এবার বলুন, আপনি কি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও অফিসে কাজ করেন ?
আমি : নো.... স্যার ।
HR ম্যানেজার : বছরে কয়দিন আছে এরকম ছুটি ?
আমি : ৫২ টি শুক্রবার আর ৫২ টি শনিবার । মোট ১০৪ দিন স্যার ।
HR ম্যানেজার : ধন্যবাদ ঠিক হিসাবটি দিয়েছেন বলে । তাহলে আপনি ১২২ দিনের ভেতর ১০৪ দিন কাজ করেন না । তাহলে কতদিন রইলো আপনার হাতে ?
আমি : ১৮ দিন ।
HR ম্যানেজার : বছরে আপনাকে আমরা সিক-লিভ হিসাবে ছুটি দেই ২ হপ্তা , মানে ১৪ দিন । ঠিক ?
আমি : জ্বী স্যার , ঠিক ।
HR ম্যানেজার : তাহলে আর কতদিন থাকলো ?
আমি : ৪ দিন স্যার ।
HR ম্যানেজার : আপনি কি ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসেও কাজ করেন ?
আমি : নো স্যার ।
HR ম্যানেজার : ১লা বৈশাখ নববর্ষের দিনেও কি কাজ করেন ?
আমি : জ্বী না ।
HR ম্যানেজার : কতদিন রইলো হাতে ?
আমি : ২ দিন স্যার ।
HR ম্যানেজার : ২১ শে ফেব্রুয়ারিতে ও তো আসেন না ।
আমি : জ্বী, আসিনা স্যার ।
HR ম্যানেজার : বাকী থাকলো কয়দিন জনাব ?
আমি : ১ দিন ।
HR ম্যানেজার : ঈদের দিনটাতে ও কি কাজে আসেন ?
আমি : না, স্যার ।
HR ম্যানেজার : তাহলে কতদিন রইলো হাতে ?
আমি : একদিন ও না, স্যার ।
HR ম্যানেজার : তাহলে কি করে বলছেন যে, আপনি কাজ করেন , এ্যা ? আর কাজ না করেই আপনি এতো কিছু চাইতে এসেছেন ?
আমি : এবার সবটা বুঝতে পেরেছি স্যার । কিন্তু এটা বুঝতে পারি নাই যে, কাজ না করে এতো বছর ধরে অফিসের এত্তোগুলো টাকা আমি চুরি করে নিলাম কি করে ?

HR ম্যানেজার সাহেবের মুখে একটা ক্ষমা করে দেয়া টাইপের হাসি ফুঁটলো । বললেন , যা গেছে তা ভুলে যান । ভালো যে, আপনি আপনার ভুলটা শেষ অব্দি বুঝতে পেরেছেন জনাব ।


সো...., হানি; নেভার গো টু এইচ আর ফর হেল্প ।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×