somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিলীমা বোঝেনা, বুকের মাঝপুকুরে ঘাঁই মারে পোনামাছ .....

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিলীমা বোঝেনা । বোঝেনা ।
বোঝেনা বলেই নিলীমা হুটহাট হারিয়ে যায় এদিক সেদিক । ভ্রমর পাখনা মেলে ঘরের আগল খুলে আলটপকা কই কই যে যায় ! সন্ধ্যেবেলার অপেক্ষা রাতে গড়ায় । নিলীমা ফেরেনা । কোন তেপান্তরের মাঠ পেরিয়ে সে কখন কোথায়, কোনখানে ! এদিকে পূর্ণিমায় যে নোনা গাঙে জোয়ার উথলায় , মাঝ পুকুরে ঘাঁই মারে পোনামাছ তার টুকটাক গল্প অজানা থেকে যায় নিলীমার কাছে । নিলীমার এই না থাকা যে বুকের গাঙে , মনের পুকুরেও কষ্টের ঘাঁই মেরে যায় তার ব্রাত্যসঙ্গীত এক তুড়িতে উড়িয়ে হররোজ তার কিন্নরী পায়ের ঝঙ্কার সরে সরে যায় দূর থেকে আরও দূরে ...... !
নিলীমা বোঝেনা , যে ভাঙা জমিনে তার পরাগায়ণ সে জমিন পড়ে থাকে একা এবং একাকী অনাবাদি । একটুখানি জলে তার গতর যে লাউডগার মতো লকলকিয়ে উঠতে পারে বোঝেনা সে, বোঝেনা ! সে জমিনের ভাঙা শরীরের ভেতরেও কোথায় কাউকে মুগ্ধ করার মতো আস্ত একখানা মন যে বসে থাকতে পারে, খুলে রাখতে পারে উদোম বুক,বইয়ে দিতে পারে উথাল পাথাল ভালোবাসা নিলীমা বোঝেনা তা-ও ! নিলীমা বোঝেনা, সেখানেই আছে তার দু’দন্ড জিরোবার ঠাঁই, বসে থাকা চুপচাপ,সবই । সেখানেই বাঁধা আছে তার ভালোবাসার ময়ুরপঙ্খি নাও, আছে ঘাট ,পারাপারের মাঝি ।

তবুও ফাজিল একটা পাখির মতো টুক করে ডেকে নিলীমা পূবে উড়ে যায় । এ তার নিত্যদিনের চর্চিত কানামাছি -ভো -ভো খেলা । তার নি-আঁচল শরীরের পালে বাউল হাওয়া লাগিয়ে সে তখন দিগ্বিদিক। ভাঙা জমিনের সিক্ত ভালোবাসা সে বাউরি হাওয়ার ঝাপটায় শুকিয়ে যেতে চায় । ভরা চৈত মাসের খরা ভর করে যেন ভাঙা জমিনের আলে, এক অকালে। থোকায় থোকায় ধরে কষ্টের গোটা গোটা বেতফল !

নিলীমা পরিযায়ী হয়ে ওঠে । থিতু হয়না কোথাও । এ যেন তার অনেককালের অর্জিত অভ্যেস ।

নিলীমা বোঝেনা , কোথায় তার সেই জোনাক জ্বলা রাত । অন্ধকারে পিদিম জ্বালা গাঁয়ের মেঠোপথে কি করে হাটতে হয়, হাতে রেখে হাত ! বোঝেনা কোথায় বা সেই ছায়া সুনিবিড় হিজল গাছের তল ! শিশির ভেজা ভোরের দূর্বাঘাসের দল হাতে তুলে দিলেও নিলীমা বোঝেনা, এ যে তার মেখলা কুন্তল । দীর্ঘদিন প্রতীক্ষায় থাকার পরে এ যে তার প্রাপ্তি , সে প্রাপ্তির ধানিস্বাদও বোঝেনা সে ।
অবুঝ নিলীমা ছুটে চলে পথ থেকে পথে, নিশিন্দির ডাক ডেকে যায় । ধরা দেয়না । লুটানো শাড়ীর আঁচলের মতো ভোরের ভ্যাবলা রোদ্দুর তখন লুটিয়ে থাকে জানালায় । ঝুলবারান্দায় বসে থাকে ন্যাতানো বিকেল । বিপুল স্তনের মতো তুলতুলে, কামজর্জর উদ্ধত রাত ফনা তোলে । সে রাত উজিয়ে টেরি কেটে দাঁড়ায় এসে আর এক ভদ্রবেশী ভোর । মালয় সাগর থেকে নীমোর প্রান্তর ঢুঁড়েও দেখা মেলেনা নিলীমার।
নিলীমা বোঝেনা প্রতীক্ষা শুধু কতো কষ্টের ।

লাঙল চষে চষে ভাঙা জমিনের অতল থেকে খুঁড়ে তোলা এসব কথারা নিলীমার চেতনবৃক্ষের ডালে ডালে কখনও দোলা দিয়ে গেছে কিনা তা নিলীমার খেড়োখাতায় লেখা হয়নি কস্মিনকালেও । নিলীমা বোঝেনা, হৃদয়ের নিলয় থেকে ঝর্ণার মতো অঝোর বেয়ে বেয়ে সে রঙিন কথারা যে তার ধমনীর হেই সুদূর-সর্পিল পথ পাড়ি দিয়ে দিয়ে ক্লান্ত ।
জীবনবোধের অনভিজ্ঞতা থেকেই নিলীমা বুঝি অপরিতোষণীয়া হয়ে ওঠে । গাছের আপেলটাকে জীবনভর সে যে গাছেই ধরে রাখতে পারবেনা, নিলীমা বোঝেনা তা । মধ্যাকর্ষন যে অমোঘ এক নিয়ম বোঝেনা নিলীমা ।

চোখে চোখ রেখে বোঝাতে হয় । বড় অবুঝ চোখ নিয়ে তাকিয়ে থাকে নিলীমা । যেন রূপকথার এক গল্প শুনে ফেলেছে সে । তার জন্যে তুলে রাখা সব শব্দরা তখন গোসসা করে । সব কিছু যে সব কিছুর মতো হয়না, নিলীমা বোঝেনা । এই মায়াটুকুই যে আমাদের নুন-লঙ্কা ! আর তখনই নিঃসংসার সাধু হয়ে উঠতে ইচ্ছে করে । কাঁধে বোঁচকা-পুটুলী, দু’প্রস্থ জামা, জীর্ণ তোয়ালে আর কিছু টুকিটাকি নিয়ে হাটতে হাটতে সমুদ্রকে দূরাগত করে তুলি । সমুদ্দুরের বিপরীতে জলাভূমি, ঢিবি, এবরো থেবরো কন্টকময় পথ, অনুচ্চ পাহাড় ডিঙোই গৌরিক সাধু বেশে । তবুও সাধু কি হওয়া যায় ? সাধু সাজা যায় , সাধু হওয়া যায় না !

নিলীমাকে বোঝাই , সাধু হতে গিয়েও সাধু হয়ে ওঠা হয়না আমার ! গৃহীমানুষের পিঞ্জরের রোজকার কবাট খুলে ভারী গতরের দেমাগ নিয়ে হুটহাট সেই যে নিলীমা অনায়াস বেড়িয়ে যায় , নিলীমা বোঝেনা লোডশেডিং হয়ে যায় তাবৎ গৃহে গৃহে । হুলুস্থুলু লেগে যায় তামাম পৃথিবীতে ।

নিলীমা কেন যে বোঝেনা !!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×