somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“ শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে -
বলিলাম - ‘ একদিন এমন সময়
আবার আসিও তুমি - আসিবার ইচ্ছা যদি হয় - পঁচিশ বছর পরে ।’

এটুকু প্রকৃতির কবি জীবনানন্দের কবিতা থেকে ।

এটুকু আমার -----

শিথিল ঘাসের বুকে দেখিলাম তারে
নির্বাক - নির্মল , মূর্ছনায় কাঁপা কিছু ফুল
বৈরাগী মাঠের পরে ।
গগণে দিবাকর তীব্র রোষে করে ছারখার
সবুজ ঘাসের পেলব শরীর খানি
যেন একমুঠো খড় ।

কবিতা লিখতে বসিনি । অলস প্রহরে, আঁকাবাঁকা লেকের কাছে যেতে যে উদাস মাঠের আঁচলটুকু পেরুতে হয় সে আঁচলে চোরকাঁটার মতো লেগে থাকা কিছু নাম না জানা ফুলের গল্প লিখছি । কলমের কালিতে নয় , মুঠোফোনের আয়নায় । এ ফুলের জৌলুস নেই , নেই মাতাল করা গন্ধ । অবহেলার অভিমানে লজ্জায় যেন অবনত । বংশ গৌরব নেই বলে খরতাপে পোড়া মাঠের এখানে ওখানে চুপিচুপি , যেন ভয়ে ভয়ে মাথা তুলে তাকিয়ে দেখছে এক অবাক পৃথিবী । যে পৃথিবীর কেউ তাকে টেনে নেয়না বুকে , কেবল পদদলিত করেই যায় । এ পৃথিবী যেন তার কেউ নয় !
আমার কোনও কাজ নেই, ক’দিনের জন্যে আসা এখানে । কাহাতক ঘরে বসে থাকা ! সিগ্রেট ফুঁকতে হলে বাইরে গিয়ে কাজটি সেরে আসতে হয় । এই সেরে আসার কাজটি লেকের পারে বসে ফুঁ দিয়ে উড়িয়ে দেই, সাথে উড়ে যায় উথাল-পাতাল ভাবনারা ।
লেকের পারে যেতে, ঘর থেকে কোনাকুনি পাড়ি দিতে হয় যে ফাঁকা রোদে পোড়া জমিনটুকু, তাতে আটকে যায় চোখ । আমার মতোই জৌলুসহীন , নির্জনে একাকী প্রতীক্ষারত কিছু ঘাসফুল চেয়ে থাকে আমার পায়ে। আমি দেখি , মুগ্ধ হই । এই বিশাল পৃথিবীর এক কোনে, নগন্য কিছু ঘাসের বুকে কী রঙিন আবেদন নিয়ে অবহেলায় ফুঁটে আছে । বিলাসী বাগানে ওদের ঠাঁই হয়না । এই নিঃসঙ্গ মাঠের বুকে একাকী আমি ওদের সাথী হই । মোবাইলের জানালা খুলে উঁকি দিলে দেখি ওরা খুব কাছে উঠে এসেছে । লেক ছুঁয়ে আসা মৃদুমন্দ বাতাসের সাথে তাল মিলিয়ে ফিসফিস করে ওরা যেন কানে কানে বলে যায় সবচেয়ে পুরাতন কথা , সবচেয়ে - “ আবার আসিও তুমি - আসিবার ইচ্ছা যদি হয় !”















----যৌবন পাখা মেলে হায়
একাকী দিবস কাটিয়া যায়
তবু মধুখেকো অলি
আসেনা হেথায় .........











-----চঞ্চল চোখ তুলে উর্দ্ধমুখে চাই
কোথাও কেহ নাই , কেহ নাই ।
দুপুরের রাঙা রোদ ঠেলে
দু’দন্ড জিরোবার ছলে
আসেনা কেহ , বলেনা
পরশ বুলায়ে ধীরে -
আবার আসিব ফিরে ........










এ ছিল ঘাসফুলেদের কথা । মানুষের মনের ভেতরেও নিভৃত কোনও কোনে এরকমই নিরবে কিছু ঘাসফুল হয়তো ফোঁটে , খবর রাখেনা কেউ ..........................


[ ছবি - মোবাইলে তোলা । স্যাকরামেন্টো , ক্যালিফোর্নিয়ার এক উদোম মাঠ থেকে । }
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
৫৯টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×