somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুই পড়েনা মনে আর , শালা !

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছুই পড়েনা মনে আর , শালা !
একদিন যে, এই পথে হেটেছি অনেক,
দেখেছি কিছু ঘর-বাড়ী, বাগান-সড়ক,
ঝুলে থাকা বারান্দার গরাদে তিথীর ব্রা
কিছু কায়া , কিছু ছায়া সবই ছাড়া ছাড়া,
বেওয়ারিশ কুকুর, পথের ফকির সবই
ছানি পড়া চোখের ভেতরে জলকেলিতে মাতোয়ারা ।

একদিন লিখেছি খান’দুই মিষ্টি কবিতার বই
তাতেই জলের কোল থেকে ঘাঁই দেয়া মাছ
গেঁথেছি বড়শিতে , জানিস তো তুই !
রিক্সার হুড তুলে কার মেয়ে কই গেলো
সে হিসেব ছিলো পাই পাই
অসভ্য, রকবাজ, বেহায়ার ছাপ ছিলো গায়ে
নখরা , প্যাদানী, কেচাইনে যাইনি কম কিছু
তবুও কেন যে ছাড়েনা নষ্ট চাঁদ পিছু ।

অথচ হলোনা এখনও একটি আকাশ দেখা,
কিছু পাখি ,উড়ে যাওয়া মেঘের পালঙ্ক ,
নদীর আঁচলে চাঁদের বর্ণালী রেখা ।
হয়নি দেখা বৃক্ষতলে জীর্ণ পথিকের বেভুল শুয়ে থাকা,
চোখ মেলে পড়ে থাকা কিছু জারুলের ফুল
কাঠবেড়ালীর পায়ে পায়ে দলে যাওয়া আকুল
কিছু ঘাস হলোনা দেখা।
তিথীর চোখে জ্বলা নেভা জোনাকীর আলো
হয়নি দেখা তাও, কখনও জ্বলেছিলো কিনা একবারও!
নরম অন্ধকার উসকে ক্ষরিত সে আলো
বিকেলের মসৃনতা থেকে জাগিয়ে গেছে কিনা অদেখা ভুবন!

শালা! থামেনা কেন পক্ষকাল
জরাগ্রস্থ আয়ু, পাঁজরের হাঁসফাঁস,
মহার্ঘ্য জঙ্ঘার আঘাতে বসনের আলোড়ন,
মহান চুম্বন!
তাহলে একবার হলেও শালা-
পিছলে যেতে পারতুম ভাটফুলের গন্ধ মাখা উরু বেয়ে
তিথীর পদতলে, চাইতুম ভিক্ষা দু’মুঠো প্রেমের।
তিথী কুকুরের মতো তাড়িয়ে দিলে শুধু
না পেলুম প্রেম, গৃহ, না পেলুম তার সম্পন্ন অবহেলা
তবুও তারে কিছুতেই গেলোনা বলা -
“ভালো আছো তো!”

শালা ! মনপাগলার এইসব নাচনের রেশ
কেন যে হয়না শেষ!

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪০
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×