somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা....এবং আনোয়ার উদ্দিন খান

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ দেশের গানের ভুবনকে নিরীক্ষা, সৃজনশৈলী ও সুর ও বাণীর সমৃদ্ব ফলনে পঞ্চাশ দশক থেকে যারা ধনী করে রেখেছিলেন, তাদেরই একজন আনোয়ার উদ্দিন খান।স্বনামধন্য কবি-গীতিকার আবুহেনা মোস্তফা কামাল ও আনোয়ার উদ্দিন খানের যুগলবন্দীতে একটা সময় এদেশের নানা মেজাজের নানা আদলের বাংলা গান পশ্চিমবঙ্গের গানের সাথে পাল্লা দিয়ে চলতে পেরেছিল। আবু হেনা গানের কথা লিখতেন আর আনোয়ার উদ্দিন সেটাতে সুর তৈরী করে শ্রোতার কানে পৌছে দিতেন। বেতার ,টেলিভিশন,বেসিক ডিস্ক, ছায়াছবির জন্য সঙ্গীত পরিচালনা ,প্লে-ব্যাক সবক্ষেত্রেই ছিলেন সফল ও সুকৃতির অধিকারী।আবুহেনা মোস্তফা কামালের বেশীরভাগ গানের সুরকার হলেও উনি নিজেও কিন্তু গীতিকার হিসেবে কম ছিলেন না। তার লেখা ও সুরে 'লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা' 'পুরাতন মনটাতে আর সয়না কোন নতুন জ্বালাতন" 'কচি পাতার টিয়া রং' কিংবা "জড়োয়া অলংকারে" গানগুলো যেন একেকটা অনন্য সৃষ্টি। একবার চ্যানেল আই-এ একটা সাক্ষাতকারে শিল্পী কবির সুমনের (তখন অবশ্য চট্টপাধ্যায় ছিলেন) একটা কথা উল্লেখ করা যায় । "রবীন্দ্র-নজরুল পরবর্তী গীতিকারদের সেরা ৫০ টি গানের একটি গান হিসেবে লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা অবশ্যই স্হান করে নেবে শুধু বাণীর ক্ষেত্রে নয়, সুরের ক্ষেত্রেও।" বিদগ্ধজনের এমন মন্তব্য শোনার পর আর কিইবা বলার থাকতে পারে।যাইহোক, প্রচারবিমুখ এই বরেণ্য শিল্পী লোকান্তরিত হয়েছেন আজ থেকে বছর দশেক আগে। রেখে গেছেন অসামান্য কিছু গান।আজ অনেকদিন পর তার কিছু গান আজ শুনছিলাম। ভাবলাম দুর্লভ এই গানগুলো দিয়ে একটা পোস্ট দিলে কেমন হয়। তাই একটা ক্ষুদ্র প্রয়াস।

লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা
Click This Link
পূরাতন মনটাতে আর সয়না কোন
Click This Link
বিকেলের পড়ন্ত রোদে
Click This Link
এ বরষায় তুমি কেমন আছ
Click This Link
কচি পাতার টিয়া রং
Click This Link
জড়োয়া অলংকারে
Click This Link
ঢেউ না দিলে
Click This Link
কুন্তলে অমানিশা
Click This Link
শোন বলি একটি কথা আজ
Click This Link
জুলি নামের মেয়েটি
Click This Link
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×