somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানের অর্থায়নে উড়াল রেল হচ্ছে না

১৭ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানের অর্থায়নে উড়াল রেল নির্মাণের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাচ্ছে। প্রায় ১২ হাজার কোটি টাকার (১ দশমিক ৭ বিলিয়ন ডলার) এ প্রকল্পের ১১ হাজার ২শ’ কোটি টাকাই জাইকার দেয়ার কথা। কিন্তু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকবলিত হওয়ায় জাপানের কাছ থেকে এ অর্থ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উত্তরা থেকে পল্লবী হয়ে সায়েদাবাদ পর্যন্ত উড়াল রেল নির্মাণে জাপান সরকার সহজ শর্তে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করে। জাইকা এ প্রকল্পের ওপর সমীক্ষা করে মোট প্রকল্প ব্যয়ের ৮০ শতাংশ অর্থায়নে সম্মতি প্রকাশ করে। বিষয়টি চুক্তি সম্পাদনের অপেক্ষায় রয়েছে। উত্তরা থেকে পল্লবী হয়ে শাহবাগ পর্যন্ত উড়াল রেল এবং শাহবাগ থেকে মতিঝিল হয়ে সায়েদাবাদ পর্যন্ত কিছু অংশ পাতাল রেল ও কিছু অংশ উড়াল রেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের দিক থেকে এ জমি অধিগ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রক্রিয়াও চলছে। কিন্তু ভয়াবহ ভূমিকম্প ও সুনামি জাপানের অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় গ্রাস করছে জাপানকে। এ অবস্থায় আগামী এক বছর ঋণচুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ সরকারের পক্ষে জাপান সরকারকে অনুরোধ করাই সম্ভব নয়।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে বলেন, এ প্রকল্পে অর্থায়ন করতে জাপানই আগ্রহ প্রকাশ করে। উদ্ভূত পরিস্থিতিতে এ নিয়ে জাপানের সঙ্গে আলোচনা করতে চাই না। আমরা তাদের প্রতি গভীরভাবে সহমর্মী, সহানুভূতিশীল। এ প্রকল্পে অর্থায়নের ব্যাপারটি জাপানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি। জাপান সরকার তা রক্ষা করবে কি করবে না সে সিদ্ধান্ত তাদের।
উল্লেখ্য, মগবাজার রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর জাপান তত্ত্বাবধায়ক সরকারের সময় এখানে ফ্লাইওভার নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার পরিবর্তনের কথা বলে জাইকা সে প্রতিশ্রুতি থেকে সরে আসে। বর্তমান মারাত্মক বিপর্যয়ের পর জাপান সরকার উড়াল রেল প্রকল্পে অর্থায়ন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী হতে পারছেন না।
এদিকে ২০০২ সালে রাজধানী ঘিরে পাতাল রেল নির্মাণের প্রস্তাব প্রথমে দিয়েছিল কনটেক নামক স্থানীয় একটি প্রতিষ্ঠান। ২০০২ সালের নভেম্বর তদানীন্তন সরকার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে কনটেক সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয়। বেসরকারি খাত অবকাঠামো কমিটির অনুমোদন সাপেক্ষে গেজেটও প্রকাশিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদনের পর ২০০৮-এর ফেব্রুয়ারিতে বিনিয়োগ বোর্ড এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ৫০টি স্টেশনসহ ছয় রুট বিশিষ্ট ৫২ কিলোমিটার পাতাল রেলের প্রস্তাব করে তারা। জাপান শেষ পর্যন্ত পিছিয়ে গেলে এটিই হবে সরকারের জন্য একমাত্র বিকল্প। যোগাযোগমন্ত্রী বলেন, জাপানের কাছ থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা বিকল্প ভাবতে পারছি না।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×