বাদ দাও ওসব, যে জীবন গেছে, ডুবে গেছে অস্তাচলে,
মরে গেছে যে সাধ, আর প্রমত্তা নদী
তাকে ভেবে আর কী হবে !
নদীর মতোন তো ঘুরেফিরে আর আসেনা
কিংবা জলীয়বাষ্পের মতোন মেঘ হয়ে বৃষ্টি ঝরায় না
যা যায়, তা আর ফেরে না
কী হবে ভেবে সেই সব আলোকিত বিকেল আর
গল্পমুখর সন্ধ্যাদের,
কী হবে গোলাপের ঘ্রাণ শুকে আবার নতুন করে
কী হবে হৃদয় খুঁড়ে ভালোবাসা জেগে
একদিন নীলামায় ভীড়ে সব মিশে পাংশু হয়ে যায়
আমরা শুধু জ্বলজ্বল চেয়ে দেখি সন্ধ্যা তারায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




