সেইদিনটি ঘুরেফিরে আসে, তোমার ভালোবাসার দিন,
তোমার মন দেয়ার দিন,
কিংবা আমাদের হাতে হাত রেখে শপথের মিছিলে
একীভূত হবার দিন,
তুমি ফিরে আসো, অনাঘ্রাত হাতের স্পর্শে, গোলাপের
গন্ধে, এলোকেশ চুলের বিন্যাসে
তোমার ঘ্রাণে আমি প্রেমের টেস্টটউবে ক্লোরোফিল পেয়ে
ব্যঙের মতোন অবচেতন হয়ে যাই,
কারা যেন আমাকে ব্যবচ্ছেদ করে উধাও কোথাও
শূন্যের ভেতর নিয়ে যায়,
বোধে আমার কোনো চেতনা থাকেনা,
আজকের কঠিন বাস্তবের মুখোমুখি দিনে
জীবনের রঙ গাঢ় ধূসর,
বেঁচে থাকা যেন বন্যপশুদের মাঝে শ্বাপদসংকুল পরিবেশে নিজকে
টিকে রাখা , কিংবা আগ্রাসনে নিপতিত দেশে পরাধীন থাকার মতোন
দুর্বিষহজীবন,
এবং দুর্নীতিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ন হওয়া দেশে মানুষের মানবতা
ভূলুণ্ঠিত দেশে বেঁচে থাকা যখন দুস্কর,
তখন তুমি বেঁচে থাকার অবলম্বন হয়ে আসো
তোমার প্রথমদিন ফিরে আসে,
তোমার প্রথম গোলাপের ঘ্রাণ, আর লাউডুগিআঙুলের স্পর্শ।
আর আমি বেঁচে থাকি, বেঁচে থাকার অবলম্বন পাই!
৬।১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




