জানি কেউ কাজে আসবে না, দৃর্দিনে, বিপদে ;
আর আমার অনাহারদিনে, অনাশ্রিতে এই আমাকে
কেউ দেবেনা এতটুকু আশ্রয়, শিশির বিন্দু, করুণার দুফোটা জল,
কেউ ফোসকা পড়া হাতে মোলাকাত করবেনা ভালোবাসার স্পর্শে
আমার লজ্জানিবারণের জন্য কেউ দেবেনা এতটুকু বস্ত্র
ভালোবাসার গোলাপ, কিংবা বাশীফুল
কেউ এই অনাথের মাথায় বুলাবে না হাত
কেউ দেবেনা আমাকে জীবনের নতুন প্রভাত।
আমার ভার আমাকে বহিতে হবে,
উদরের জ্বালা মিটাতে হবে নিজকেই
আমার লজ্জা, আমার ইজ্জত কিংবা সম্মান,
আমাকেই রক্ষা করতে হবে,
রুগ্ন হলে ডাক্তারের ভিজিট আমাকেই দিতে হবে,
কেউ আসবেনা,
যদিবা আসে, আসবে, আমাকে খাবলে খেতে
কেউ উপকারে আসবেনা আমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




