থমকে গেলাম, ভেবে পাইনা
কোনদিকে যাবো, উত্তরে মেঘালয়,হিমালয়
দক্ষিণে সাগরের উত্তাল তরঙ্গ
পূর্বে গিরিগুহা পর্বত
আর পশ্চিমে মরুভূমি
মুলত যাবার কোনো পথ নেই
থমকে গেছি।
এভাবেই আমি জীবনের পথে এসে থমকে থমকে যাই
মিথ্যের সাথে মিশে মিশে যাই
দুর্বিষহ হয়ে উঠে জীবন
আর যন্ত্রণায় বিদ্ধ হই প্রতি অনুক্ষণ।
সৌন্দর্যের মাধুর্যে প্রাণের প্রাচুর্যে করেছি আপন
কঠিন শপথের কোলাহলে নিজকে করেছি সমর্পণ
তবু আলো আসেনা
কেউ ভালোবাসেনা
জীবনের যন্ত্রণা কারে করি অর্পণ।
৯।১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




