ইদানিং চোখ বুজলে আমি শাঁই শাঁই উড়ে যাই
গ্রহ হতে গ্রহান্তরে, মহাশূন্যের ব্যাপ্তির প্রসারণে
পাখাহীন উড়ে উড়ে আবার নেমে আসি আপন বিছানায়
দেখি প্রেয়সী আমার নাক ডেকে অঘোর ঘুমায়।
বিনাভিসায় উড়ে ঘুরে এলাম নেলসন ম্যান্ডেলার দেশ
হে প্রেয়সী আমার শুধু শরীরের প্রয়োজনে শুয়ে থাকো
ফুলতলা বিছানায়
কখন আবার হাল জুড়ে ভূমি চাষের সময় হবে
মনেতে শুধু সেই স্বপ্নই আঁকো।
ইদানিং হাওয়ার সাথে কথা বলি
আকাশের সাথে সঙ্গম হয়,
তোমাতে মন উবেঁ গেছে কবে যেন
শরীরহীন প্রেয়সী এক আমাকে লগ্ন করে, নগ্ন করে
মিশকালো রাত্রির গভীরে।
২১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


