শাফিক আফতাব
তোমাকে পেলে আমি অমরায় যাবোনা
এই ধুলো মাখা ধরাতেই তোমার অধরে মুখ রেখে ভুধরে উড্ডিন হবো
তোমাকে কোলে শুয়ে ম্পর্শ করবো আনন্দলোকের অমিয় ঝর্নার জল।
তুমি কোথায় যাবে, প্রেয়সী, তিষ্ট ক্ষণকাল
মহাকবি মাইকেলের সমাধীর পরে না হয় সম্মূখে আমার
দেখবো বুকের দুর্বায় কত শিশিরের ঘ্রাণ, তোমাকে আবেশে অবিসিত করার
যাদুমন্ত্র কত, কত ভালোবাসার বর্ণহীন পদাবলি,
দেখবে যাদুকর এক,তোমাকে ভালোবাসার খেলায় ভুলিয়ে দেবে
জীবনের যাতনা যত।
যদি কথা দাও,
আমি অমরায় যাবোনা
এই মাটি আর মানুষের ভীড়ে সুখের স্বচছ নিলয় গড়বো
এই দোচালা বাংলা, থমথমে জলের দিঘি, ফুলগাছ, রজনীগন্ধা গোলাপ
জ্যোস্নবতী রাত, জোনাকীর ঝাঁড় আর এই বিস্তৃর্ণ ধানক্ষেত মিলে
বিকল্প এক স্বর্গ রচিত হবে আমাদের ।
তুমি ফুলের মতো ফুটে অনুকূল হও, হাতে হাত রাখো,
তারপর চোখ খুলে দেখো, সাতরঙে রঞ্জিত তুমি আর........................
২১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


